শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

শিয়ালকোলে বিএনপি নেতা আব্দুস সালাম সরকার টুপার জন্মদিনে শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত করলেন দলীয় সহকর্মী,শুভানুধ্যায়ীরা

ফটোকার্ড

নজরুল ইসলাম:
সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের চন্ডিদাসগাতী গ্রামের কৃতি সন্তান, ইউনিয়ন বিএনপির সভাপতি ও বারবার কারা নির্যাতিত সকলের আস্থাভাজন নেতা আব্দুস সালাম সরকার টুপার গতকাল শনিবার সন্ধ্যারাতে জন্মদিন পালিত হয়েছে । এ দিনে তাকে শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত করছেন দলীয় সহকর্মী, শুভানুধ্যায়ী ও এলাকার সাধারণ মানুষ।

আন্দোলন-সংগ্রামের অগ্রপথিক এই নেতা দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে গণতন্ত্র রক্ষার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। রাজনৈতিক জীবনে বারবার কারাবরণ ও নির্যাতনের শিকার হলেও তিনি দলে অবিচল থেকে নেতাকর্মীদের আস্থা অর্জন করেছেন।

স্থানীয় নেতাকর্মীরা জানান, আব্দুস সালাম সরকার টুপা শুধু রাজনীতির ময়দানেই নয়, সামাজিক কর্মকাণ্ডেও সমানভাবে সক্রিয়। এলাকার উন্নয়ন, শিক্ষা ও মানবিক কার্যক্রমে তার অবদান উল্লেখযোগ্য। মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়িয়ে তিনি হয়ে উঠেছেন সবার প্রিয় নেতা।

তার জন্মদিন উপলক্ষে ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে তার দীর্ঘায়ু, সুস্বাস্থ্য এবং রাজনৈতিক জীবনে সাফল্য কামনা করেছেন।

নেতাকর্মীদের প্রত্যাশা, আব্দুস সালাম সরকার টুপার নেতৃত্বে শিয়ালকোল ইউনিয়ন বিএনপি আরও শক্তিশালী ও সুসংগঠিত হয়ে উঠবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০