শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

বেলকুচি দক্ষিণ বানিয়াগাঁতী সীতানাথ একাডেমি স্কুল এন্ড কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

ফটোকার্ড

মোঃ জুবায়ের হোসাইন, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার দক্ষিণ বানিয়াগাঁতী সীতানাথ একাডেমি স্কুল এন্ড কলেজে ২০২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীনবরণ ও কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে কলেজ প্রাঙ্গণে এক প্রাণবন্ত পরিবেশে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ খন্দকার নজরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিডি অফিসার ও ৩নং ভাঙ্গাবাড়ি ইউনিয়নের প্রশাসক, একই সঙ্গে বানিয়াগাঁতী স্কুল এন্ড কলেজের সভাপতি জনাব মোঃ ইমান আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াগাঁতী স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সদস্য ও বাংলাদেশ প্রেসক্লাব বেলকুচি শাখার সভাপতি জনাব মোঃ কেরামত আলী তালুকদার। এছাড়াও গভর্নিং বডির সদস্য এমদাদুল হক সরকার, স্কুল শাখার সহকারী প্রধান শিক্ষক জনাব কামরুল ইসলাম সরকার, সিনিয়র শিক্ষক সাইদুল ইসলাম, কলেজ শাখার শিক্ষক মোঃ হাশেম আলী, শ্রী নারায়ণ চন্দ্র বাবু, রতন সরকার ও আমিরুল ইসলাম উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, নতুন প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে, যাতে তারা সমাজ ও দেশ গঠনে ভূমিকা রাখতে পারে। শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নৈতিক শিক্ষা ও প্রযুক্তি নির্ভর দক্ষতায় এগিয়ে আসার আহ্বান জানান অতিথিরা।

এসময় কলেজ ও স্কুল শাখার সকল শিক্ষক-শিক্ষিকা এবং নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০