সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের
ঈদুল আযহা সামনে রেখে সিরাজগঞ্জে মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে বাংলাদেশ স্কাউটস,রোভার অঞ্চলের সিনিয়র রোভারমেট ওয়ার্কশপ অনুষ্ঠিত
ঈদ বাড়তি আনন্দ,বড়লেখার ১৮ বাগানের ৪,৬৬৮ শ্রমিক পাচ্ছেন প্রায় ৪ কোটি টাকার বিশেষ ভাতা

সিরাজগঞ্জ জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে দিনব্যাপী অনূর্ধ্ব-১৬ বালক-বালিকা দাবা প্রতিযাগিতা ও পুরস্কার  বিতরণ

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ 

“তারুণ্য উৎসব”- সিরাজগঞ্জ জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে- একদিনব্যাপী অনূর্ধ্ব  ১৬ বছরের  বালক-বালিকাদের  দাবা প্রতিযাগিতা শেষে বিজয়ীদের  পুরস্কার  বিতরণ করা হয়। 

মঙ্গলবার ( ১৬ সেপ্টেম্বর) সিরাজগঞ্জ শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামের হলরুমে- তারুণ্যের উৎসবে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচী ২০২৫ খ্রিঃ  এর আওতায় -জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায়  অনুর্ধ্ব-১৬ বালক-বালিকাদের একদিন ব্যাপী নক আউট পদ্ধতিতে দাবা প্রতিযোগিতা শেষে বিজয়ীদের  পুরস্কার বিতরণ করা হয়। 

সিরাজগঞ্জ জেলা ক্রীড়া অফিসার মোঃ নুরে এলাহী  জানান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২৬ জন বালক ও ১৮ জন বালিকা মোট ৪৪ জন প্রতিযোগী  দিনব্যাপী নকআউট পদ্ধতিতে এই দাবা প্রতিযোগিতা সকাল ১০ টা শুরু হয়ে বিকেল ৫টায় শেষ হয়।

বালক বিভাগে প্রথম ও দ্বিতীয়  হয়েছে ভিক্টোরিয়া হাই স্কুলের ইশতিয়াক আহমেদ জিসান ও যুবরাজ মালাকার এবং তৃতীয় হয়েছে পাইকপাড়া মডেল হাই স্কুলের মোঃ জাকারিয়া হোসেন।  বালিকা বিভাগে প্রথম ও দ্বিতীয় হয়েছে হাজী আহমেদ আলী উচ্চ বিদ্যালয়ের উমা রাণী সূত্রধর ও রিয়া রাণী সূত্রর এবং তৃতীয় হয়েছে ভিক্টোরিয়া হাই স্কুলের নাদিয়া জান্নাত। খেলা পরিচালনা করেন করেন হাফিজুল ইসলাম, জাহাঙ্গীর আলম,রাশেদুল হাসান ও কাওছার আহমেদ।

বিকেলে একই স্থানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক)  গণপতি রায়। জেলা ক্রীড়া  অফিসার মোঃ নুরে এলাহীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন,  সিরাজগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ শরীফুল ইসলাম, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জেলা ক্রীড়া সংস্থা’র সাবেক সাধারণ সম্পাদক  মোঃ হারুন-অর-রশিদ খান হাসান ও ছাত্র প্রতিনিধি সজীব সরকার।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০