শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

মহাসড়কের ওভার ব্রিজের নিচে ধান চাষ,এলাকাজুড়ে কৌতূহল

Download Photocard

নজরুল ইসলাম:
মহাসড়কে চলতে চলতে হঠাৎ চোখে পড়বে সবুজে ঘেরা ধানের ক্ষুদ্র জমি। শুনে অবাক হওয়ার কিছু নেই।সেটি সত্যিই রোপা আমন ধান। সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ঝাঐল ওভার ব্রিজের নিচে জমাট বাঁধা পানিতে স্থানীয় এক কৃষক আমন ধানের চারা রোপণ করেছেন।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে সরেজমিনে দেখা যায়, ব্রিজের নিচে জমে থাকা পানিতে কৃষকের লাগানো ধানের চারাগুলো এখন সবুজে পরিণত হয়েছে। সবুজের সমারোহে সেখানে যেন সৃষ্টি হয়েছে ভিন্ন এক দৃশ্যপট। মহাসড়কে যাতায়াতকারী পথচারী ও যানবাহনের যাত্রীরা থেমে সেই দৃশ্য দেখে অবাক হচ্ছেন, অনেকেই ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন।

স্থানীয়রা জানান, কৃষকের সেই উদ্যোগ নিছক কৌতূহলবশত হলেও এটি মহাসড়কের ব্যস্ততার মধ্যে এক টুকরো সবুজ প্রশান্তি এনে দিয়েছে। অনেকেই মজা করে বলছেন, মহাসড়কেই এখন ধানক্ষেত! এমন অভিনব উদ্যোগ ইতিমধ্যেই এলাকায় আলোচনার বিষয় হয়ে উঠেছে।

এদিকে কামারখন্দ উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. মাসুম রানা বলেন, এটি নিছক একটি কৌতূহলপ্রসূত কাজ হলেও ভিন্নধর্মী দৃশ্য তৈরি করেছে। আমাদের দেশে কৃষকরা সবসময় সুযোগ খুঁজে নেন নতুনভাবে চাষাবাদ করার জন্য। তবে মহাসড়ক বা জনবহুল স্থানে নিরাপত্তার কারণে এভাবে চাষ করা ঠিক নয়। তারপরও মানুষের মনে সবুজের প্রতি ভালোবাসা জাগাতে এই দৃশ্য নিঃসন্দেহে প্রশংসনীয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০