শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

মহাদেবপুরে সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষা শীর্ষক সম্প্রীতি সভা অনুষ্ঠিত

ফটোকার্ড

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: এস এ উজ্জ্বল :

নওগাঁর মহাদেবপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষা শীর্ষক সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮
সেপ্টেম্বর) দুপুরে
মহাদেবপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলার সকল ধর্মীয় সম্প্রদায়ের মানুষের মধ্যে সম্প্রীতি বজায় রাখার স্বার্থে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষিত রাখার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মো:আরিফুজ্জামান এর সভাপতিত্ব করেন। উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা ইব্রাহিম খান
এর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ ওসি শাহিন রেজা,

প্রভাষক মনিরুজ্জামান মনির, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর স্টেশন ইনচার্জ আশরাফুজ্জামান, মহাদেবপুর উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি রতন কুমার মন্ডল,বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাদেবপুর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক এস.এম.
হান্নান,

জামায়াতে ইসলামী বাংলাদেশ মহাদেবপুর উপজেলা শাখার আমির আব্দুল আজিজ সুমন, ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক মা’আরিফুল ইসলাম, ছাত্র প্রতিনিধি আমিনুল ইসলাম, ভীমপুর ইউপি চেয়ারম্যান শ্রী রামপ্রসাদ ভদ্র, মুফতি মকলেছুর রহমান,
শ্রী শংকর কুমার সরকার, হাফেজ মো: জাহিদুল ইসলাম প্রমুখ।

উক্ত সম্প্রীতি সভায় উপজেলার ১০ ইউনিয়নের চেয়ারম্যান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, উপজেলা প্রশাসনের সকল
দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, শিক্ষক এবং সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

এর আগে একই স্থানে উপজেলা নির্বাহী অফিসার মো: আরিফুজ্জামানের সভাপতিত্বে উপজেলার ১০টি ইউনিয়নের বিভিন্ন স্থানে ১শ ৫৮টি পূজা মন্ডপে হিন্দু ধর্মের সর্ববৃহৎ আসন্ন শারদীয় দুর্গা পূজা যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়।

উল্লেখ যে,সম্প্রীতি সভা শেষে উপজেলার ১শ ৫৮টি দুর্গা পূজা মন্ডপের সভাপতিদের হাতে ৫শ কেজি চাউল (জিআর) এর ডিও লেটার তুলে দেওয়া হয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০