সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের
ঈদুল আযহা সামনে রেখে সিরাজগঞ্জে মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে বাংলাদেশ স্কাউটস,রোভার অঞ্চলের সিনিয়র রোভারমেট ওয়ার্কশপ অনুষ্ঠিত
ঈদ বাড়তি আনন্দ,বড়লেখার ১৮ বাগানের ৪,৬৬৮ শ্রমিক পাচ্ছেন প্রায় ৪ কোটি টাকার বিশেষ ভাতা

মহাদেবপুরে গভীর নলকূপ নিয়ে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কৃষকদের মানববন্ধন

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: এস এ উজ্জ্বল :

নওগাঁর মহাদেবপুরে গভীর নলকূপ নিয়ে ষড়যন্ত্রকারীদের
বিরুদ্ধে মানববন্ধন করেছেন সাধারণ কৃষকবৃন্দ। গতকাল বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে ভালাইন গ্রামের সাধারণ কৃষকদের আয়োজনে ভালাইন আলতাফুন্নেসা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বিএমডিএর আওতাধীন উপজেলার উত্তরগ্রাম ইউপির ভালাইন মৌজায় অবস্থিত একটি গভীর নলকূপ নিয়ে ইউপি সদস্য শামীম ও গভীর
নলকূপের অপারেটর সাবেক ইউপি সদস্য শহিদুলের মধ্যে দন্দ চলে আসছিল।বিষয়টি নিয়ে উভয় পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ ও ফসল উৎপাদনের আশংকা দেখা দিলে এবং আমন ধানে সেচ
প্রদান জরুরী হয়ে পড়ায় সেচকার্য চালু রাখার জন্য উত্তরগ্রাম ইউপি চেয়ারম্যানকে লিখিতভাবে দায়িত্ব দেন বিএমডিএ কর্তৃপক্ষ।


এ দায়িত্ব পাওয়ার পর ইউপি চেয়ারম্যান মো.আবু হাছান ওই নলকূপের আওতাভুক্ত কৃষকদের নিয়ে একটি কমিটির মাধ্যমে নলকূপটি
চালু করে সেচ কার্যক্রম অব্যাহত রাখেন।

এতে ক্ষিপ্ত হয়ে ভালাইন গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে ইউপি সদস্য শামীম হোসেন চেয়ারম্যান আবু হাছানের বিরুদ্ধে গভীর
ষড়যন্ত্রে লিপ্ত হন। তিনি ওই চেয়ারম্যানকে জড়িয়ে মানহানিকর বিভিন্ন মন্তব্য করে বিভিন্ন পত্রপত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করায়।

এর প্রতিবাদে ওই নলকূপের আওতাধীন কৃষকগণ
ষড়যন্ত্রকারীদের শাস্তির দাবীতে মানববন্ধন করেন। তারা রক্তক্ষয়ী সংঘর্ষ এড়িয়ে চেয়ারম্যানের মাধ্যমে গঠিত কমিটির মাধ্যমে নলকূপটি পরিচালনার দাবী জানান।

এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন উত্তরগ্রাম ইউপি চেয়ারম্যান মো. আবু হাছান, ভালাইন গ্রামের কৃষক মো.রেজাউল ইসলাম, মো. এনামুল হক, মো. আফজাল হোসেন, মো. সোহেল রানা, মো. ফারুক
হোসেন, মো. আনোয়ার হোসেন প্রমূখ। পরে প্রকৃত ঘটনা তুলে ধরে উত্তরগ্রাম ইউপি চেয়ারম্যান মো. আবু হাছান সাংবাদিক সম্মেলন করেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০