শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

কামারখন্দে ব্যাংক এশিয়া পিএলসি কমিউনিটি ভিত্তিক আর্থিক সাক্ষরতা কর্মশালা অনুষ্ঠিত

Download Photocard

মোঃ হোসেন আলী ছোট্ট  ঃ এজেন্ট ব্যাংকিং আপনার দোরগোড়ায় এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার চাঁদপুর গ্রামের শীতল পাটি তৈরী করার কারিগর পাটিয়ালদেরকে নিয়ে কমিউনিটি ভিওিক আর্থিক সাক্ষরতা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১০.৩০  মিনিটে
ব্যাংক এশিয়া পিএলসি, সিরাজগঞ্জের আয়োজনে কমিউনিটি ভিওিক আর্থিক সাক্ষরতা কর্মশালা কামারখন্দ উপজেলার ঝাঐল ইউনিয়নের চাঁদপুর গ্রামে শীতল পাটি তৈরী করার কারিগর পাটিয়ালদেরকে নিয়ে কমিউনিটি ভিওিক আর্থিক সাক্ষরতা কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালায়
বক্তব্য রাখেন ব্যাংক এশিয়া পিএলসি.সিরাজগঞ্জ ব্রাঞ্চ, এর হেড অব ব্রাঞ্চ মোঃ নুরে আলম সিদ্দিকী।
অনুষ্ঠানের প্রধান অতিথি ব্যাংক এশিয়া পিএলসি.সিরাজগঞ্জ ব্রাঞ্চ, এর হেড অব ব্রাঞ্চ মোঃ নুরে আলম সিদ্দিকী বলেন,সাধারণ মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে একযোগে কাজ করছে ব্যাংক এশিয়া পিএলসি,  এই ব্যাংকের উদ্দেশ্য হলো মানুষকে আর্থিক সিদ্ধান্ত গ্রহণে সক্ষম করা ও আর্থিক অন্তর্ভুক্তির প্রসার ঘটানো। এই ধরনের কর্মশালায় সাধারণত অর্থ ব্যবস্থাপনা, সঞ্চয়, বিনিয়োগ, ঋণ, এবং আর্থিক ঝুঁকি মোকাবেলার মতো বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়, যার উদ্দেশ্য হলো মানুষকে আরও ভালো আর্থিক সিদ্ধান্ত নিতে এবং আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে সাহায্য করা। তিনি আরো বলেন,১০ টাকা – সঞ্চয়ি হিসাবে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ প্রদান করা হয়। এছাড়াও নারী উদ্যোক্তাদের জন্য ৫০ হাজার থেকে ৯ লাখ ৯০ হাজার টাকা পর্যন্ত ৫% সূদে মাসিক কিস্তির ভিত্তিতে ঋন প্রদান করা হয় । আর্থিক সাক্ষরতা কর্মশালার উদ্দেশ্যআর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধি:সমাজের সকল স্তরের মানুষকে ব্যাংকিং ও আর্থিক সেবার আওতায় আনা। অর্থ ব্যবস্থাপনা শেখানো:অর্থ উপার্জন, সঞ্চয়, বিনিয়োগ এবং ব্যয় সম্পর্কে সঠিক ধারণা দেওয়া। আর্থিক ঝুঁকি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি:আর্থিক প্রতারণা ও অনিরাপদ লেনদেন থেকে রক্ষা পেতে মানুষকে সচেতন করা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝাঐল ইউনিয়নের চাঁদপুর গ্রামের পাটিকর কারিগর শ্রী বিপ্লব কুমার দাস।
এসময়ে বিশেষ অতিথি হিসেবে  উপস্থিত থেকে বক্তব্য রাখেন ,সিরাজগঞ্জ ডিস্ট্রিক্ট এজেন্ট ব্যাংকিং ডিভিশন, ব্যাংক এশিয়া পিএলসি. এর ডিস্ট্রিক্ট ম্যানেজার জনাব, মোঃ নুর লাতিফুল আলম, কামারখন্দ উপজেলা বিজনেস অফিসার মোঃ মুবিন উদ্দিন এছাড়াও ব্যাংক এশিয়া পিএলসি সিরাজগঞ্জের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য :  ব্যাংক এশিয়া পিএলসি সিরাজগঞ্জে ( ১) ডিপিএস-১০০ প্রান্তিক জনগোষ্ঠীর সঞ্চয় স্কীম এর বৈশিষ্ট্য — ৫ ও ১০ বছর মেয়াদী,  প্রতিমাসে কিস্তি পরিমাণ সর্বনিম্ন ১০০ টাকা থেকে শুরু করে যেকোনো টাকা জমাতে পারে। ডিপিএস-১০০ একাউন্টের বৈশিষ্ট্য হলো যে কিস্তি দিয়ে ডিপিএস কিস্তি শুরু হবে পরবর্তী প্রতি বছরে কিস্তির সাথে ১০০ টাকা করে বেশি জমা হবে। এবং এজেন্ট কেন্দ্রিক ঋণ সেবা যেমন ঃ কৃষি ঋণ, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা ( সিএমএসই) ঋণ, ভোক্তা বা রিটেইল ঋণ,। এজেন্ট ব্যাংকিং সেবা সমুহ ঃ সঞ্চয় চলতি ও এস এনডি হিসাব, ফান্ড ট্রান্সফার নিজস্ব অন্যান্য ব্যাংক, ইউটিলিটি বিল গ্রহণ, মাইক্রো মার্চেন্টের মাধ্যমে সরকারি বিভিন্ন ভাতা ও প্রদান করে, এবং আরো অন্যন্য সেবা পাওয়া সম্ভব।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০