শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

নওগাঁয় ক্রাউন সিমেন্ট পিএলসি’র কন্ট্রাক্টর মিট প্রোগ্রাম সফলভাবে অনুষ্ঠিত

Download Photocard

সবুজ এইচ সরকারঃ ক্রাউন সিমেন্ট পিএলসি’র উদ্যোগে কন্ট্রাক্টর মিট প্রোগ্রাম আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়েছে। রবিবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৪ টার দিকে নওগাঁ সদর উপজেলা অডিটোরিয়াম হল রুমে ১৬০ জন কন্ট্রাক্টর মিট প্রোগ্রাম-২০২৫ অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে জেলার সকল উপজেলার বিভিন্ন স্থানের কন্ট্রাক্টর, ইঞ্জিনিয়ার, ডিলার এবং ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এতে নির্মাণ শিল্পের মানোন্নয়ন, আধুনিক প্রযুক্তি ব্যবহার এবং সিমেন্ট খাতে নতুন সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও নির্মাণ কাজে দুর্ঘটনা রোধে সচেতনতা বৃদ্ধি কর্মসূচি, ক্রাউন সিমেন্ট দ্বারা তৈরী আন্তর্জাতিক বৃহৎ প্রকল্প সমূহের পরিচিতি,রেজিষ্ট্রেশন বুথ এবং নির্মাণ জিজ্ঞাসা সম্পর্কে আলোচনা করা হয়েছে ও কন্ট্রাক্টরদের জন্য র‍্যাফেল ড্র পুরষ্কারের ব্যবস্থা করা হয়েছে।

ক্রাউন সিমেন্ট পিএলসি সবসময় বিশ্বাস করে, টেকসই নির্মাণের জন্য প্রয়োজন মানসম্মত উপকরণ এবং দক্ষ কন্ট্রাক্টরের নিবেদন। এই দুটি একসাথে হলে যে কোনো স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়া সম্ভব।

কন্ট্রাক্টররা জানান, স্থানীয় অবকাঠামো উন্নয়ন এবং টেকসই নির্মাণ কাজে ক্রাউন সিমেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অনুষ্ঠানে দীর্ঘদিনের ব্যবসায়িক সম্পর্ক আরও সুদৃঢ় করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

ক্রাউন সিমেন্ট পিএলসি’র এসিস্ট্যান্ট ম্যানেজার ডিভিশনাল হেড ডিভিশন-৩ ইঞ্জিঃ আতিকুল ইসলাম, কন্ট্রাক্টরদের উদ্দেশ্য ক্রাউন সিমেন্ট এর গুনাগুন,পরিবেশ বান্ধব উৎপাদন, সিমেন্টের ধরন, টেকসই ও সহজ ব্যবহারযোগ্যতা নিয়ে বক্তব্য প্রদান করেন।

ক্রাউন সিমেন্ট পিএলসি’র ম্যানেজার, সুলতানুল ইসলাম বলেন, বর্তমান বাজার একটি প্রতিযোগিতামূলক ক্ষেত্র। এখানে যে ব্র্যান্ড বা ব্যবসা মান, আস্থা এবং সঠিক মূল্য ধরে রাখতে পারে, তারাই টিকে থাকে। বাজার সবসময় পরিবর্তনশীল, তাই ক্রেতাদের চাহিদা বোঝা এবং সময়োপযোগী সেবা দেওয়া সবচেয়ে বড় কৌশল। টেকসই মান, সঠিক দামে পণ্য এবং ভালো সেবা এগুলোই মার্কেটে সফল হওয়ার মূল ভিত্তি।

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, ক্রাউন সিমেন্ট পিএলসি’র ট্রেইনি অফিসার ইঞ্জিঃ মোঃ সবুজ হোসেন সরকার, টেরিটরি অফিসার ইঞ্জিঃ মোঃ নজরুল ইসলাম নাহিদ, সিনিয়র টেরিটরি অফিসার মোঃ সোহেল রানা, সিনিয়র টেরিটরি অফিসার মোঃ হাবিবউল্লাহ মুক্তা, সিনিয়র টেরিটরি অফিসার দেবাশীষ সাহা, জোন ইনচার্জ এসিস্ট্যান্ট ম্যানেজার মোঃ আলমগীর হোসেন, টেরিটরি ম্যানেজার (টিম হেড ১৪) ইঞ্জিঃ মোঃ সোহাগ রানা প্রমূখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, টেরিটরি ম্যানেজার (টিম হেড ১৪) ইঞ্জিঃ মোঃ সোহাগ রানা।

অনুষ্ঠানের শেষে কন্ট্রাক্টর অংশগ্রহণকারীদের মাঝে ক্রাউন সিমেন্ট পিএলসি’র কর্তৃক ঊর্ধ্বতন কর্মকর্তাগন সম্মাননা ক্রেস্ট ও উপহার প্রদান করেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০