সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের
ঈদুল আযহা সামনে রেখে সিরাজগঞ্জে মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে বাংলাদেশ স্কাউটস,রোভার অঞ্চলের সিনিয়র রোভারমেট ওয়ার্কশপ অনুষ্ঠিত
ঈদ বাড়তি আনন্দ,বড়লেখার ১৮ বাগানের ৪,৬৬৮ শ্রমিক পাচ্ছেন প্রায় ৪ কোটি টাকার বিশেষ ভাতা

সিরাজগঞ্জে নানা আয়োজনে মধ্যে দিয়ে হিন্দু (সনাতন) ধর্মালম্বীদের শুভ মহালয়া অনুষ্ঠিত 

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ সিরাজগঞ্জে নানা আয়োজনে মধ্যে দিয়ে হিন্দু  (সনাতন) ধর্মালম্বীদের  শুভ  মহালয়া অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮ টায় সিরাজগঞ্জ যমুনা নদী হতে জল আনা হয়। 

জলনিয়ে পুরো শহর ঘুরে মহাপ্রভুর আখড়ায় আসে সাড়ে ৯ টায় এসময়ে অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায় উপস্থিত ছিলেন। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজার পুণ্যলগ্ন শুভ মহালয়া এর মধ্য দিয়ে দেবীপক্ষ শুরু হয়।   শ্রীশ্রী চণ্ডীপাঠের মধ্য দিয়ে দেবী দুর্গার আবাহনই মহালয়া হিসেবে পরিচিত। এই ‘চণ্ডী’তেই রয়েছে দেবী দুর্গার সৃষ্টির বর্ণনা এবং দেবীর প্রশস্তি।

দেশের অন্যান্য পূজামণ্ডপের মতো সিরাজগঞ্জ মহাপ্রভুর আখড়া  মন্দিরে মহালয়ার অনুষ্ঠান শুরু হয় । বাংলাদেশ  পূজা উদযাপন পরিষদ সিরাজগঞ্জ জেলার  সভাপতি বাবু শ্রী সন্তোষ কুমার কানু  জানিয়েছে, দেবীপক্ষের সূচনালগ্নে আজ সকাল ছয়টা থেকে সাতটা পর্যন্ত এ মন্দিরে মহালয়া অনুষ্ঠিত হয়। এরপর সকাল সাড়ে সাতটায় হবে পূর্বপুরুষের আত্মার শান্তি কামনায় তিল-তর্পণ অনুষ্ঠান এবং  সকাল সাড়ে আটটায় মহালয়ার ঘট স্থাপন ও বিশেষ পূজা করা  হয় ।

রবিবার  সন্ধ্যা রাতে  শ্রী শ্রী মহাপ্রভুর আখড়া কেন্দ্রীয় মন্দির, সিরাজগঞ্জ। হিন্দু সনাতনী ছাত্র সমাজ, সিরাজগঞ্জের আয়োজনে, মহিষাসুমর্দ্দিনী দুর্গা (বিশেষ গীতিনাট্য) অনুষ্ঠিত হয়  এ অনুষ্ঠানে শিশু-কিশোর-কিশোরী,তরুণ-তরুণীদের এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ চেম্বার অব  কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর প্রেসিডেন্ট,  কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,   বাংলাদেশ  পুজা উদযাপন পরিষদ, সিরাজগঞ্জের সাবেক সাধারণ সম্পাদক শ্রী অমর কৃঞ্চ, ট্রাস্টি, হিন্দু  ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ও বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ- সিরাজগঞ্জ জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইন্দ্রজিৎ সাহা। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,  বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি বাবু সন্তোষ কুমার কানু এবং অনুষ্ঠানে পরিচালনা করেন,  পুজা উদযাপন পরিষদ- সিরাজগঞ্জ জেলা শাখা’র  ভারপ্রাপ্ত সাধারণ  মানিক সাহা। উদ্বোধন করেন, পুজা উদযাপন পরিষদ সিরাজগঞ্জ জেলার শাখার সাবেক সাধারণ সম্পাদক এবং জেলা বিএনপির সহ-সভাপতি শ্রী অমর কৃঞ্চ দাস, জেলা বিএনপি’র স্বেচ্ছাসেবক বিষয় সম্পাদক মোঃ আনোয়ার হোসেন রাজেশ,  জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ  প্রমুখ । এসময়ে অনুষ্ঠানে হিন্দু  (সনাতন) ধর্মালম্বীদের  হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০