শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রায়পুর রেল জংশনের দাবিতে জনমত গঠন ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল

রানীশংকৈলে গনঅধিকার পরিষদের গনসমাবেশ ও পথসভা অনুষ্ঠিত

ফটোকার্ড

ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা ৪ নং লেহেম্বা ইউনিয়নে গণঅধিকার পরিষদের উদ্যোগে বিরাশি স্কুল মাঠে এক গণসমাবেশ ও পথসভা অনুষ্ঠিত হয়।

সভায় লেহেম্বা ইউনিয়নের সভাপতি রুস্তম আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ মামুনুর রশিদ মামুন। তিনি তার বক্তব্যে বলেন,
“এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারুণ্যের অঙ্গীকার— ভোট হোক গণঅধিকার। এটি আপনাদের মনে রাখতে হবে।”

এসময় তিনি লেহেম্বা ইউনিয়নে মোটরসাইকেল চুরি ও মাদক ব্যবসা রোধে কার্যকর ভূমিকা রাখবেন বলে ঘোষণা দেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সভাপতি সোহরাব হোসেন, উপজেলা সম্পাদক জাফর আলী, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ, লেহেম্বা ইউনিয়ন সম্পাদক নাজমুল হাসান ও হাজিপুর ইউনিয়ন সভাপতি আনোয়ার হোসেন প্রমুখ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০