শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

সলঙ্গায় সড়ক দুর্ঘটনায় ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নিহত

ফটোকার্ড

সলঙ্গা সিরাজগন্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জের সলঙ্গায় হাটিকুমরুল এলাকায় সড়ক দুর্ঘটনায় নলকা ইউনিয়নের চকমনাহারপুর এলাকার মৃত আসাদ উদ্দিনের ছেলে মোঃ আবুল কালাম আজাদ (৫৫) নামে একজন নিহত হয়েছেন।
বুধবার সকাল সাড়ে ১১টার দিকে সিরাজগঞ্জ-বগুড়া মহাসড়কের হাটিকুমরুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তিনি নলকা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ছিলেন।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইসমাইল হোসেন বলেন, রংপুর থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাস প্রথমে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাককে ধাক্কা দেয়। এরপর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা মোটরসাইকেলকে চাপা দেয়।

এতে মোটরসাইকেলটির চালক আবুল কালাম আজাদ গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধারের পর হাসপাতালে নিয়ে গেলে সেখানে তিনি মারা যান।

ওসি আরও বলেন, দুর্ঘটনার পর চালক ও সহকারীরা পালিয়ে গেলেও ক্ষতিগ্রস্থ বাস ও ট্রাক জব্দ করা হয়েছে। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০