শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

বগুড়ায় বাসের ধাক্কায় ট্রাকের হেলপার নিহত

ফটোকার্ড

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ট্রাকের হেলপার নিহত হয়েছেন। 

আজ বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটার দিকে রংপুর-বগুড়া মহাসড়কের দীঘলকান্দি মাঝিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম পরিচয় পাওয়া যায়নি। তবে নাম পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন কুন্দারহাট হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ হাফিজুর রহমান।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রংপুরগামী লেনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে অজ্ঞাত একটি বাস ধাক্কা দেয়। এতে ট্রাকের হেলপার গুরুতর আহত হন। স্থানীয় লোকজন ও কুন্দারহাট হাইওয়ে পুলিশ তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

ওসি হাফিজুর রহমান বলেন, দুর্ঘটনার পর ট্রাক ও বাস দুটিই সটকে পড়ে। তবে ঘটনাস্থলে পড়ে থাকা সামনের গ্লাস দেখে বাসটি পাভেল এক্সপ্রেস বলে শনাক্ত করা হয়। ওই সময় পেছন থেকে আসা একটি মাইক্রোবাসও পাভেল এক্সপ্রেস বাসে ধাক্কা দিলে সেটিও কিছুটা ক্ষতিগ্রস্ত হয়।

তিনি আরও বলেন, দুর্ঘটনায় এক হেলপার মারা গেছেন। নিহতের পরিচয় শনাক্তে কাজ চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০