শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

সিরাজগঞ্জ-৩ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী জনতার মেয়র সাইদুর রহমান বাচ্চু

Download Photocard

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ

সিরাজগঞ্জ-৩ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু।

সিরাজগঞ্জ-৩ আসনে ধানের শীষের দাবিদার হিসেবে এপর্যন্ত প্রার্থী সংখ্যা-১৯। সিরাজগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে যুক্ত হলেন- বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক , সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র প্রেসিডেন্ট ও সিরাজগঞ্জ সরকারি কলেজের দুই দুইবারের  সাবেক জি.এস মোঃ সাইদুর রহমান বাচ্চু। 

দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে জনসম্মুখে যারা এপর্যন্ত নিজেদের অবস্থান জানান দিয়েছেন, তারা হলেন – সাইফুল ইসলাম শিশির, সাইদুর রহমান বাচ্চু, সাবেক ভিপি আয়নুল হক, চারবারের সাবেক এমপি সদ্য প্রয়াত আলহাজ্ব আব্দুল মান্নান তালুকদার এর সুযোগ্য উত্তরসুরী রাহিদ মান্নান লেনিন, রকিবুল করিম খান পাপ্পু, খন্দকার সেলিম জাহাঙ্গীর, অস্ট্রেলিয়া প্রবাসী ইঞ্জিনিয়ার কামাল হোসেন, শিল্পপতি রুহী আফজাল, ব্যারিস্টার আব্দুল বাতেন,আলহাজ্ব দুলাল হোসেন খান,অস্ট্রেলিয়া প্রবাসী রাকিবুল আলম মিঞা অপু, জার্মান প্রবাসী সাব্বির আহম্মেদ,তাড়াশ উপজেলা বিএনপি’র সভাপতি সরদার আফছার আলী, রায়গঞ্জ উপজেলা বিএনপি’র প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব মিজানুর রহমান তালুকদারের সুযোগ্য পুত্র নিমগাছী ডিগ্রি কলেজে’র অধ্যক্ষ আমিনুল বারী তালুকদার, তাড়াশ উপজেলা বিএনপি নেতা অধ্যাপক আব্দুল হাকিম,জেলা যুবদলের সাবেক  নেতা এপিপি অ্যাড.নাসির উদ্দিন,কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যোগাযোগ বিষয়ক সম্পাদক আব্দুল আলীম ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা সবুজ্জল হোসেন উজ্জল।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০