শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রায়পুর রেল জংশনের দাবিতে জনমত গঠন ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল

শাহজাদপুরে পিস ল্যাব এ্যান্ড হসপিটালে নবজাতকের মৃত্যু, ভ্রাম্যমান আদালতের জরিমানা!

ফটোকার্ড

সেলিম তালুকদার, শাহজাদপুর প্রতিনিধিঃ সিরাজগঞ্জের শাহজাদপুরে ‘পিস ল্যাব এ্যান্ড হসপিটাল’ নামের বেসরকারি একটি হাসপাতালে সিজারের পর নবজাতকের মৃত্যু হলে বিস্কিটের প্যাকেটে করে মরদেহ গোপন করার অভিযোগে অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে সহকারী কমিশনার (ভূমি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুশফিকুর রহমান ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা করেন এবং অপারেশন থিয়েটারের কার্যক্রম বন্ধের নির্দেশ দেন। এ সময় শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাসুদ রানা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত ও রোগীর স্বজনরা জানান, উপজেলার পৌর সদরের ভেড়ুয়াদহ মহল্লায় অবস্থিত পিস ল্যাব এ্যান্ড হসপিটালে গত বুধবার বিকেলে গর্ভবতী নারীকে সিজারের সময় হাসপাতালের অব্যবস্থাপনায় নবজাতকের মৃত্যু হয়। পরে হাসপাতাল কর্তৃপক্ষ মৃত নবজাতককে বিস্কিটের প্যাকেটে ভরে একটি পরিত্যক্ত কক্ষে লুকিয়ে রেখে স্বজনদের জানায় বাচ্চা গর্ভেই দুইদিন আগে মারা যাওয়ায় পঁচে গলে গেছে।

এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ এমন দাবি করলেও অপারেশনের আগে কোনরকম পরীক্ষা করা হয়নি, অপারেশনের সময় অবশের ডাক্তার অনুপস্থিত ছিল, অপারেশনের পর নবজাতককে রাখার জায়গা না থাকায় এবং হাসপাতালে ১০টি বেডের অনুমতি থাকলেও ১৮ টি বেড স্থাপন করায় ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করে। এ সময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুশফিকুর রহমান হাসপাতালের নথিপত্র তলব করেন। এ সময় ফারুক নামের হাসপাতালের একজন শেয়ার হোল্ডারকে আটক করে নিয়ে যায়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০