শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

কাজিপুরে চালিতাডাঙ্গা মহিলা কলেজের নব নির্বাচিত সভাপতিকে সংবর্ধনা প্রদান

ফটোকার্ড

কাজিপুর প্রতিনিধিঃ- সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চালিতাডাঙ্গা মহিলা ডিগ্রি কলেজের নবনির্বাচিত পরিচালনা কমিটির সভাপতির সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(২৫ সেপ্টেম্বর) দুপুরে কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ও প্রতিষ্ঠাতা আলহাজ্ব খোশলেহাজ উদ্দিন। সভায় স্বাগত বক্তব্য রাখেন ওই কলেজের অধ্যক্ষ ফজলুল হক।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি, বিশিষ্ট শিক্ষানুরাগী সেলিম রেজা। এরপর নবনির্বাচিত সভাপতি ও আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রি কলেজের অধ্যক্ষ মহসীন রেজা বক্তব্য রাখেন।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও কাজিপুর পৌরসভার সাবেক মেয়র প্রভাষক আব্দুস সালাম, সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট রবিউল হাসান, সহসভাপতি সহকারী অধ্যাপক ওয়াহিদুজ্জামান মিনু , সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মিজানুর রহমান বাবলু। অন্যদের মধ্যে চালিতাডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক মজিবুর রহমান বক্তব্য রাখেন। এরপর নবনির্বাচিত সভাপতির উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী সাগরিকা খাতুন।

পরে নবনির্বাচিত সভাপতি কলেজের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন। এসময় কলেজ পরিচালনা কমিটির সদস্যগণ, শিক্ষক মন্ডলী, উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০