শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

জুলাইয়ের সাহসী যোদ্ধা মেহেদী হাসান আমজাদকে হাটিকুমরুল ইউনিয়নের যুবদলে সভাপতি হিসেবে দেখতে চায় নেতাকর্মীরা

ফটোকার্ড

শাহরিয়ার মোর্শেদ,সলঙ্গা প্রতিনিধি :

বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের সভাপতি পদপ্রার্থী মেহেদী হাসান আমজাদ বর্তমানে স্থানীয় রাজনীতিতে এক জনপ্রিয় ও আলোচিত নাম। তাঁর সাহসিকতা, নেতৃত্বগুণ এবং জনসম্পৃক্ততা তাকে হাটিকুমরুল ইউনিয়ন ও সলঙ্গার মানুষের কাছে একজন আস্থাভাজন ও নির্ভরযোগ্য নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

তিনি আন্দোলন-সংগ্রামে রাজপথের সাহসী মুখ জুলাই গনঅভ্যুত্থান আন্দোলনে সামনে সারি থেকে নেতৃত্বদানকারী জুলাই যোদ্ধা।

২৪ এর গনঅভ্যুত্থান আন্দোলনে সামনে থেকে নেতৃত্বদানকালে পুলিশের গুলিতে আহত হত তিনি।সৈরাচার শাসকদের পালিত পুশিশ বাহিনীর গুলি পেটের ডান পাশে লাগে। দীর্ঘদিন হসপিটালে চিকিৎসা নেওয়ার পর বাড়ি ফেরেন।

ওয়ান-ইলেভেনের রাজনৈতিক দুর্দিনে যখন রাজপথ ছিল ফাঁকা, তখন তার নেতৃত্বে হাটিকুমরুল ও সলঙ্গার ছাত্রদলের রাজনীতিতে রাজপথে সক্রিয় ছিল। তিনি ছিলেন তৎকালীন সময়ের এক সাহসী সংগঠক, যার নেতৃত্বে কর্মীরা সঠিক পথে আন্দোলন চালিয়ে যেতে পেরেছে।

মেহেদী হাসান আমজাদ ১৯৮৯ সালে স্কুল জীবন থেকে ছাত্র রাজনীতির সাথে সম্পৃক্ত হয়ে একাধিকবার ওয়ার্ড ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালন করেন।

এছারাও ২০০৪ সালে সর্বদলীয় ঐক্যর মতামতের ভিত্তিতে হাটিকুমরুল ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতির দায়িত্ব পালন করেন।

দীর্ঘ রাজনৈতিক জীবনে মেহেদী হাসান আমজাদ হোসেন ২০১৩ সালে ১৫ ই জানুয়ারি ইউনিয়ন বিএনপিসহ ছাত্র ঐক্যের মতামতের ভিত্তিতে আমজাদ হোসেনকে ছাত্রদলের সভাপতি ও প্রয়াত উসমান সরকারকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে।

১৩ থেকে ১৪ সাল পর্যন্ত সরকারবিরোধী আন্দোলনে যখন সিরাজগঞ্জ জুড়ে অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় সলঙ্গা থানা বিএনপি যখন সর্বদলীয় আন্দোলনের ডাক দেয় সেই সময় মেহেদী হাসান আমজাদ ১৪৪ ধারা ভঙ্গ করে ছাত্র ঐক্যার আহব্বায়কের দায়িত্ব পালন করেন।

২০১৮ সালের সেখ হাসিনার পাতানো জাতীয় সংসদ নির্বাচনের আগে ১৫ ই অক্টোবর আবারও নাশকতা বিস্ফোরণ মামলায় হাটিকুমরুল বাজার থেকে গ্রেফতার করে তাকে জেল হাজতে প্রেরন করেন।
দীর্ঘদিন জেলহাত শেষে জামিনে মুক্ত তিনি আবার রাজনীতিকে সক্রিয় হয়ে ওঠেন।

দীর্ঘদিন রাজনৈতিক জীবনে সৈরাচার ফাসিষ্ট সরকারের আমলে সর্বমোট ৪ টি মামলায় একাধিকবার কারাবাস করে।
তিনি হাটিকুমরুল ইউনিয়ন বিএনপির সাবেক যুব বিষয়ক সম্পাদক ও সলঙ্গা থানা যুবদলে যুগ্ন আহ্বায়ক ।

ত্যাগী ও দক্ষ সংগঠক ও জুলাইয়ের সাহসী যোদ্ধা পর উপকারী আমজাদ হোসেনকে যুবদলের কান্ডারী হিসেবে দেখতে চায় হাটিকুমরুল ইউনিয়নের সর্বদলীয় নেতৃবৃন্দ। মেহেদী হাসান আমজাদকে হাটিকুমরুলের সভাপতির দায়িত্ব দিলে তিনি যুবদলের সকল নেতাকর্মীর সহ সকল নেতাকর্মীদের আগলে রাখবেন বলে প্রত্যাশা ব্যাক্ত করেছেন অনেকেই।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০