শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

সিরাজগঞ্জে নানা আয়োজনে বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত

ফটোকার্ড

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ:
জলাতঙ্ক নির্মূলে কাজ করি সবাই মিলে” এই প্রতিপাদ্য নিয়ে সিরাজগঞ্জে বিশ্ব জলাতঙ্ক দিবস-২০২৫ পালিত হয়েছে। এ উপলক্ষ্যে জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের আয়োজনে রা্যলি, আলোচনা সভা ও ফ্রি ভ্যাকসিনেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়।

রোববার (২৮) সেপ্টেম্বর বেলা সাড়ে ১০টায় জেলা প্রাণিসম্পদের হলরুমে অনুষ্ঠানে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এ.কে. এম. আনোয়ারুল হক শুভেচ্ছা বক্তব্যে দেন। পরে প্রজেক্টের মাধ্যমে জলাতঙ্ক রোগের বিভিন্ন বিষয় তুলে ধরে উপস্থাপন করেন সদর উপজেলা ভেটেরিনারী সার্জন ডা. মো. মিরাজ হোসেন মেসবাহ। উন্মুক্ত আলোচনায় জলাতঙ্ক রোগের লক্ষণ, ক্ষতিকর দিকসহ সমাধানের প্রাণিসম্পদ কর্মকর্তারা গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানের আলোচনা শেষে জেলা প্রাণিসম্পদ অফিসের সম্মুখ হতে পৌরএলাকার কাজিপুর মহাসড়কের ভাসানী মোড় (সমাজকল্যাণ মোড়), এলাকায় র্যালি প্রদক্ষিণ করে এসে জেলা প্রাণিসম্পদ অফিসে এসে র্যালি শেষ হয়।
এ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এ কে এম আনোয়ারুল হক।
তিনি বলেন, জেলায় প্রথম ৬শ কুকুর বিড়াল ও পোষা প্রাণিদের জলাতঙ্ক নির্মূলের জন্য ফ্রি ভ্যাকসিন দেওয়া হবে।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে
বিশেষ অতিথি হিসেবে আরো ছিলেন, সিরাজগঞ্জ জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপপরিচালক ডাঃ তোফাজ্জল হোসেন, জেলা ট্রেনিং অফিসার ডাঃ মোহাম্মাদ সোহেল রানা,

এ দিবসটিতে আলোচনাসভায় জলাতঙ্ক রোগের উপর গুরুত্বপূর্ণ আলোচনা করেন, তাড়াশ উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আমিনুল ইসলাম। সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আলমগীর হোসেন, বেলকুচি উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাজমুল হক, শাহজাদপুরের ডা. মো. বেল্লাল হোসেন, কাজিপুরের ডা. দিদারুল আলম, সকল উপজেলার ভেটেরিনারী সার্জনবৃন্দ এবং প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা -কর্মচারী, উপজেলা ও ইউনিয়নের এআই টেকনেশিয়ানসহ খামারীরা উপস্থিত ছিলেন ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০