শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি

শেরপুরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে বর্ণাঢ্য আগমনী শোভাযাত্রা অনুষ্ঠিত

Download Photocard

শেরপুর প্রতিনিধি : ষষ্ঠীতে দেবীর বোধনের মধ্য দিয়ে শেরপুরে হিন্দু সম্প্রদায়ের সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে।

নানা আয়োজনের মধ্যে দিয়ে রবিবার(২৮ সেপ্টেম্বর) বেলা ১২ টার দিকে বাংলাদেশ পুজা উদযাপন ফ্রন্ট শেরপুর জেলা শাখার উদ্যোগে শহরস্থ গোপাল জিউর মন্দির থেকে এক বর্ণাঢ্য আগমনী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রার উদ্বোধন করেন জেলা প্রশাসক তরফদার মাহামুদুর রহমান ।

শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় গোপাল জিউর মন্দিরে গিয়ে শেষ হয়। এসময় শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক তরফদার মাহামুদুর রহসান , জেলা পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম , জেলা ট্রাফিক পুলিশের টিআই (এডমিন) মোঃ মমিনুল হক, সদর থানার অফিসার ইনচার্জ মোঃ জুবায়েদুল আলম,জেলা বিএন পির সদস্য সচিব এবি এম মামুনুর রশিদ পলাশ,সাবেক জেলা ছাত্রদল সভাপতি সৈকত, জেলা পূজা উদযাপন ফন্টের আহবায়ক জিতেন্দ্র মজুমদার, সদস্য সচিব সুব্রত দে সহ জেলা পূজা উদযাপন ফন্টের অন্যান্য নেতৃবৃন্দ। 

শোভাযাত্রায় শহরের বিভিন্ন পূজামণ্ডপের পক্ষ থেকে রঙ বেরঙের ব্যানার, বিভিন্ন প্রতিমার প্রতিকৃতি এবং প্রতীকী পূজামণ্ডপের সাজে শিশু ও পুণ্যার্থীরা অংশ নেয়। শোভাযাত্রা শেষে পূজা উদযাপন ফ্রন্টের পক্ষ থেকে ৮ শতাব্দী দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে খাদ্য ও বস্ত্র বিতরণ করা হয়।

জেলা পূজা উদযাপন ফ্রন্টের তথ্যমতে, জেলার পাঁচ উপজেলায় এবার ১৭২টি পূজামণ্ডপে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হচ্ছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০