শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

মহাদেবপুর দুদকের অভিযান টিম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে

ফটোকার্ড

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি ;এস এ উজ্জ্বল :
মহাদেবপুর দুদকের অভিযান স্বাস্থ্য কমপ্লেক্সে নানান অনিয়মের অভিযোগের কারনে অভিযান চালিয়েছে দুদক টিম।

সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে পরিচালিত হয় এই অভিযান, এই নেতৃত্ব দেন দুদক সমন্বিত নওগাঁ জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক, মোসাঃ মাহবুবা খাতুন রিতা ও উপ-সহকারি পরিচালক আল মামুন।

এই অভিযানে রোগীদের মধ্যে বিনামূল্যে বিতরণের জন্য সরবরাহ করা ওষুধ বিতরণে অনিয়মের অভিযোগ ও রোগীদের জন্য খাবারের রান্নাঘর অপরিষ্কার ও অপরিচ্ছন্নের প্রমাণ সহ পাওয়া যায়।

অভিযোগ সূত্রে জানা যায়, এই হাসপাতালে চিকিৎসকদের নিয়মিত কর্মস্থলে অনুপস্থিত থাকার কারন, বহির্বিভাগের টিকিটে অতিরিক্ত বেশি টাকা আদায় সহ, নিম্নমানের খাবার সরবরাহ, করা হয়। হাসপাতালের সরকারি ওষুধ বাজারে বিক্রির অভিযোগ সহ ও অনিয়মিতভাবে বাইরে চেম্বার করেন ডাক্তাররা গন।

দুদকের আভিযাত্রিক দল এসব অভিযোগের তদন্তে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে সেখানে উপস্থিত হয়ে সেবাগ্রহণকারী রোগী ও তাদের স্বজনদের সাথে কথা বলে অভিযোগের সত্যতা পাওয়া যায় ।

তাৎক্ষণিকভাবে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়নি। তদন্ত দল সেখানে উপস্থিত হলে স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও কর্মচারীদের মাঝে এক ধরনের আতঙ্কের বিরাজ করে।

অভিযানের সময় জানতে চাইলে, অভিযানে নেতৃত্ব দেওয়া উপ সহকারি পরিচলক মোসাঃ মাহবুবা খাতুন রিতা সাংবাদিকদের বলেন, এই হাসপাতালে ওষুধ দেওয়া অসঙ্গতি পাওয়া গেছে এবং রোগীদের জন্য খাবারের রান্নাঘর অপরিচ্ছন্ন ছিল।

অন্যসব অভিযোগের তদন্ত করে সত্যতা সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খুরশিদুল ইসলাম তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০