শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

সিরাজগঞ্জে বহুলীতে পূজা মণ্ডপ পরিদর্শন ও লিফলেট বিতরণ করলেন- বিএনপি নেতা এস. এম. রঞ্জু

ফটোকার্ড

নজরুল ইসলাম:
সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন জেলা বিএনপির উপদেষ্টা ও বিশিষ্ট সমাজসেবক এস. এম. রঞ্জু।

গতকাল মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দিনভর পূজা মণ্ডপগুলোতে পরিদর্শন কার্যক্রম শুরু করেন। এ সময় তিনি ভক্ত-দর্শনার্থী, স্থানীয় ব্যবসায়ী, পথচারী ও সকল বয়সী মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং শারদীয় দুর্গাপূজার সার্বিক পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন।এদিন ডুমুর চৌরাস্তা, সড়াইচন্ডি, বহুলী আলমপুর বাজারসহ বিভিন্ন এলাকায় দেশনায়ক তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচির প্রচারণার অংশ হিসেবে লিফলেট বিতরণ করেন তিনি।

এস. এম. রঞ্জু ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যাত্রাবাড়ী থানা শাখার সাবেক প্রচার সম্পাদক, সিরাজগঞ্জ একক সংঘ ক্লাবের সহ-সাধারণ সম্পাদক, বহুলী বাগডুমুর ইসলামিয়া আলিম মাদ্রাসার সভাপতি এবং প্রীতিলতা উচ্চ বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব পালন করছেন।প্রথমে তিনি বহুলী পূজা মণ্ডপে যান, এরপর পর্যায়ক্রমে পদমপাল ও অন্যান্য পূজা মণ্ডপ পরিদর্শন করেন। প্রতিটি মণ্ডপে গিয়ে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, পুলিশ ও আনসারদের সঙ্গে মতবিনিময় করেন এবং পূজা উদযাপনের নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে অবহিত হন।তিনি বলেন, ধর্ম যার যার, দেশ সবার। বিএনপি সবসময়ই সনাতন ধর্মাবলম্বীদের পাশে থেকেছে, এখনো আছে এবং ভবিষ্যতেও থাকবে। শারদীয় দুর্গাপূজা উৎসব সুন্দর ও শান্তিপূর্ণভাবে উদযাপিত হোক—এই প্রত্যাশা বিএনপির পক্ষ থেকে।

এসময় এস. এম. রঞ্জু ধর্মীয় উৎসবকে শান্তিপূর্ণভাবে উদযাপন এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখার উপর গুরুত্বারোপ করেন। তিনি আশ্বাস দিয়ে বলেন, আগামীতেও তিনি নিরলসভাবে জনকল্যাণে কাজ করে যাবেন।
পরিদর্শন ও লিফলেট বিতরণকালে জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল এবং শ্রমিক সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০