রেজাউল করিম খান ,সিরাজগঞ্জঃ
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে, সিরাজগঞ্জ ৩ আসন রায়গঞ্জ, তাড়াশ ও সলংগা থেকে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী, বিশিষ্ট সমাজসেবক, ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া বিএনপির আহবায়ক, ইঞ্জিনিয়ার কামাল হোসেনের পক্ষে গত মঙ্গল ও বুধবার রাতে, রায়গঞ্জ উপজেলার বিভিন্ন পূজা উদযাপন কমিটি হাতে আর্থিক সহায়তা তুলে দেন ও শুভেচ্ছা বিনিময় করেন, রায়গঞ্জ, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ শামসুল ইসলাম,এসময় উপস্থিত ছিলেন,সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ প্রচার সম্পাদক, ধানঘরা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, সাংবাদিক রেজাউল করিম খান, রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, ধানগড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব গোলাম হোসেন,ব্রম্মগাছা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম মাস্টার, রায়গঞ্জ উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি, বিশিষ্ট সমাজসেবক, মোঃ মুঞ্জুর হাসান, রায়গঞ্জ উপজেলা কৃষক দলের সহ-সভাপতি আব্দুল আজিজ মেম্বার,ধানগড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হযরত আলী,
রায়গঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক আশরাফুল আলম খান, ধানগড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবু হানিফ, যুগ্ন আহবায়ক, বুলবুল হাসান জুয়েল, পাঙ্গাস ইউনিয়ন যুবদলের যুগ্ন আহবায়ক মোতালেব হোসেন মুরাদ, ব্রম্মগাছা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক আল আমিন,পাঙ্গাশী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক বিপ্লব কুমার ঘোষসহ বিএনপি ও বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
রায়গঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব শামসুল ইসলাম সনাতন ধর্মাবলম্বীদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, ইকবাল হাসান মাহমুদ টুকু, সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ,সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, বিএনপির মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার কামাল হোসেনের পক্ষ থেকে শারদীয় দূর্গা পূজার শুভেচ্ছা জানান।
এবং পূজামণ্ডপে উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে তিনি বলেনআগামী ফেব্রুয়ারির প্রথমে নির্বাচনে আপনারা নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দিবেন। আপনারা নিশ্চিন্তে পূজা উদযাপন করুন। কোনো সমস্যা হলে সঙ্গে সঙ্গে আমাদের জানাবেন, আমরা আপনাদের পাশে আছি থাকবো।






