শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রায়পুর রেল জংশনের দাবিতে জনমত গঠন ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল

সিরাজগঞ্জ ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে সদর পৌরসভা ও উল্লাপাড়া উপজেলা যৌথ চ্যাম্পিয়ন

ফটোকার্ড

জেবুন্নেসা ইয়াসমিন,সিরাজগঞ্জ :

শুক্রবার ( ৩ অক্টোবর ২০২৫খ্রিঃ)  শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে অতীতের সকল রেকর্ড ছাপিয়ে ৫০ থেকে ৬০ হাজার ফুটবল অনুরাগী দর্শক সমাগমেের মধ্য দিয়ে  সিরাজগঞ্জ ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গ্যালারী ও মাঠে কোন স্থানেই তিল ধারণের জায়গা ছিলো না। এমন কি স্টেডিয়ামের আশপাশের বহুদল ভবনের ছাঁদ থেকেও নারী ও পুরুষরা ফাইনাল খেলা উপভোগ করেন।

ফাইনাল খেলায়  উভয়ার্ধে সিরাজগঞ্জ সদর পৌরসভা  ২ টি ও উল্লাপাড়া উপজেলা ফুটবল একাদশ ২টি করে গোল করে এবং নির্ধারিত সময়ে খেলা অমীমাংসিত থাকলে খেলা টাইব্রেকারে গড়ায়।  খেলার মাঠ ভর্তি দর্শক থাকায় এবং আলোর স্বল্পতার জন্য টাইব্রেকার করে খেলার মিমাংসা করা সম্ভব হয়নি।  পরে সিরাজগঞ্জ সদর পৌরসভা ও উল্লাপাড়া উপজেলা ফুটবল একাদশকে  যৌথভাবে ডিসি গোল্ডকাপ  ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।

সিরাজগঞ্জ সদর পৌরসভার বহিরাগত খেলোয়াড়  ঢাকা মোহামেডানের সৌরভ দেওয়ান ( ১৬)  দুইটি গোল করেন এবং উল্লাপাড়ার বিদেশি খেলোয়াড় হাসানদে ( ১০)  ১টি ও শামীম ১ টি গোল করেন। 

খেলা শেষে পুরস্কার বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশননার ( অতিরিক্ত সচিব)  খোন্দকার আজিম আহমেদ এনডিসি।  সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম।  বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ ফারুক হোসেন,  সিরাজগঞ্জ আর্মি ক্যাম্প কমান্ডার  লেঃ কর্নেল জুনায়েদ বিন কবির  ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)  ও ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক গনপতি রায় ও জেলা ক্রীড়া অফিসার মোঃ নুরে এলাহী। 

আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক জাতীয় সংসদ সদস্য এম আকবর আলী, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু, জেলা বিএনপির সহ সভাপতি  বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল, জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা শাহীনুর আলম ও সেক্রেটারী মোঃ জাহিদুল ইসলাম, জেলা বিএনপির সহ সভাপতি রকিবুল হাসান রতন,সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ খান হাসান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান, জেলা ক্রীড়া সংস্থার আহবায়ক কমিটির সদস্য হেদায়েতুল ইসলাম ফ্রুট,সজিব সরকার ও আনারুল আজীম সহ আরও অনেকে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০