সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের
ঈদুল আযহা সামনে রেখে সিরাজগঞ্জে মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে বাংলাদেশ স্কাউটস,রোভার অঞ্চলের সিনিয়র রোভারমেট ওয়ার্কশপ অনুষ্ঠিত
ঈদ বাড়তি আনন্দ,বড়লেখার ১৮ বাগানের ৪,৬৬৮ শ্রমিক পাচ্ছেন প্রায় ৪ কোটি টাকার বিশেষ ভাতা

সিরাজগঞ্জে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের ৫ দফা দাবিতে মানববন্ধন

ছাম্মি আহমেদ আজমীর :
বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (বাসমাশিস) সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে ৫ দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৫ অক্টোবর) সকাল ১০.৩০ মিনিটে সিরাজগঞ্জ সালেহা ইসহাক সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (বাসমাশিস) সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে সংগঠনের সাধারণ সম্পাদক ও সালেহা ইসহাক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক তৈমুর হাসান এর নেতৃত্বে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নিম্নলিখিত ৫ দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তৃতা বলেন,দীর্ঘদিন ধরে শিক্ষক সমাজ অবহেলিত হয়ে আসছে।শিক্ষা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও তাদের প্রাপ্য সম্মান ও সুযোগ সুবিধা থেকে আমরা বঞ্চিত। বক্তৃতারা আরও বলেন,শিক্ষা হলো জাতির মেরুদন্ড । আর সেই মেরুদন্ডকে সুদৃঢ করতে হলে শিক্ষকদের যথাযথ মর্যাদা দিতে হবে।বর্তমান সময়ের শিক্ষা ব্যবস্থা নানা চ্যালেঞ্জ দেখা দিয়েছে। এসব চ্যালেঞ্জ মোকাবেলা করতে হলে সরকারকে দ্রুত কার্যকর উদ্যোগ নিতে হবে। আমাদের ৫ দফা দাবি হলো মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের যথাযথ সম্মান ও মর্যাদা দেওয়া।

এসময় উপস্থিত ছিলেন,বনোয়ারী লাল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (চলতি দায়িত্ব)খন্দকার আল মামুন,
বনোয়ারী লাল সরকারি উচ্চ বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মহসিন নূরী,সালেহা ইসহাক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের (সিনিয়র শিক্ষক) জেসমিন আক্তার,সালেহা ইসাহাক সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের (সহকারী শিক্ষক) সৈয়দ মাকসুদুল হাসান,সিনিয়র শিক্ষক জাহিদ হাসান সহ সহকারী শিক্ষক ও শিক্ষিকা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য,৫ দফা দাবিসমূহ হলো:
(ক) স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠা। (খ) সরকারি মাধ্যমিক সহকারী শিক্ষকের এন্ট্রি পদ ৯ম গ্রেডে উন্নীত করে ৪ স্তরীয় পদসোপান বাস্তবায়ন।
(গ) অনতিবিলম্বে উপ-পরিচালকের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা সংরক্ষণ এবং মাধ্যমিকের সকল কার্যালয়ের স্বাতন্ত্র মর্যাদা রক্ষা।(ঘ) বিদ্যালয় ও পরিদর্শন শাখার সকল শূন্যপদে নিয়োগ, পদোন্নতি ও পদায়ন।(ঙ) বকেয়া সিলেকশন গ্রেডে ও টাইমস্কেল মুঞ্জুরীর আদেশ প্রদান।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০