সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের
ঈদুল আযহা সামনে রেখে সিরাজগঞ্জে মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে বাংলাদেশ স্কাউটস,রোভার অঞ্চলের সিনিয়র রোভারমেট ওয়ার্কশপ অনুষ্ঠিত
ঈদ বাড়তি আনন্দ,বড়লেখার ১৮ বাগানের ৪,৬৬৮ শ্রমিক পাচ্ছেন প্রায় ৪ কোটি টাকার বিশেষ ভাতা

বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে শিক্ষক সমাবেশ ও বর্ণাঢ্য র‍্যা‌লি অনুষ্ঠিত

মোঃ হোসেন আলী( ছোট্ট) ”  শিক্ষকতা পেশা,  মিলিত প্রচেষ্টার দীপ্তি  ” এ বছরের প্রতিপাদ্য কে সামনে রেখে
শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ও সম্মান জানাতে যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সাথে সারাবিশ্বের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে বিশ্ব শিক্ষক দিবস এই উপলক্ষে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন সিরাজগঞ্জ জেলা শাখা কর্তৃক ও বেসরকারি  শিক্ষকদের চাকুরি জাতীয়করণ সর্বস্তরের শিক্ষকদের বৈষম্য দূরীকরণ ও যথাযথ অধিকার আদায়ের দাবিতে শিক্ষক সমাবেশ ও বর্ণাঢ্য র‍্যা‌লি অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ( ৫ অক্টোবর ২০২৫) সকাল ১০ টায় সিরাজগঞ্জ পৌর শহরের বাজার স্টেশনে ( মুক্তির সোপানে) আদর্শ শিক্ষক ফেডারেশন সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে  বর্ণাঢ্য র‍্যা‌লি পূর্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন আদর্শ শিক্ষক ফেডারেশন সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি  অধ্যাপক মো: শহীদুল ইসলাম।অনুষ্ঠান সঞ্চালনা করেন আদর্শ শিক্ষক ফেডারেশন সিরাজগঞ্জ জেলা শাখার সহ -সাধারণ সম্পাদক ও কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ড. এম এ সবুর।

এসময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন  
‎আদর্শ শিক্ষক ফেডারেশনের উপদেষ্টা ও  সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ ২ আসনের আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার দাঁড়ি পাল্লা প্রতিকের মনোনায়ন প্রত্যাশী অধ্যাপক মোঃ জাহিদুল ইসলাম।
অনুষ্ঠানের প্রধান অতিথি  ‎আদর্শ শিক্ষক ফেডারেশনের উপদেষ্টা, জাহিদুল ইসলাম বলেন,বিশ্ব শিক্ষক দিবস ১৯৯৫ সাল থেকে ইউনেস্কোর উদ্যোগে প্রতি বছর ৫ অক্টোবর পালিত হয়ে আসছে। ‎শিক্ষকদের অধিকার,মর্যাদা সুরক্ষা ও সুষ্ঠ সুন্দর পরিবেশে শিক্ষা কার্যক্রম পরিচালনার পরিবেশ নিশ্চিত করণ,সর্বস্তরের শিক্ষকদের বৈষম্য দূরীকরণ এবং বেসরকারি শিক্ষকদের চাকুরি জাতীয়করণের দাবি জানান। তিনি আরো বলেন,আমাদের দেশে শিক্ষার কোন পরিবর্তন হয় নাই। শিক্ষায় এখনো পাহাড় সমান বৈষম্য রয়েছে, এ বৈষম থেকে মুক্তি পেতে শিক্ষকদের ঐক্যবদ্ধ আন্দোলন-সংগ্রামের কোনো বিকল্প নাই।
অনুষ্ঠানের সভাপতি আদর্শ শিক্ষক ফেডারেশন সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি  অধ্যাপক মো: শহীদুল ইসলাম বলেন,  শিক্ষকরা জাতির মেরুদণ্ড। একটি দেশের উন্নয়ন ও অগ্রগতির মূল ভিত্তি হলো মানসম্পন্ন শিক্ষা, আর সেই শিক্ষার চালিকাশক্তি শিক্ষক সমাজ। শিক্ষার গুণগত মান বৃদ্ধি ও সুশিক্ষিত প্রজন্ম গড়ে তুলতে সবাইকে একসাথে কাজ করতে হবে। তিনি আরও বলেন, শিক্ষক সমাজের মর্যাদা, দায়িত্ববোধ ও শিক্ষার মানোন্নয়নে তাদের অবদান অনন্য। ভবিষ্যৎ প্রজন্মকে মানবিক, দায়িত্বশীল ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এসময়ে উপস্থিত ছিলেন আদর্শ শিক্ষক ফেডারেশন সিরাজগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি অধ্যক্ষ হাসান মুনসুর মিলন, সাধারণ সম্পাদক অধ্যাপক জুবায়ের হোসেন,বিশ্ববিদ্যালয় শিক্ষক পরিষদের সভাপতি ড.আমিনুজ্জামান তালুকদার, সিরাজগঞ্জ আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জাহাঙ্গীর আলম, অধ্যক্ষ মাওলানা ময়নুল হক,অধ্যাপক রেজাউল করিম, অধ্যাপক জাকির হোসেন,অধ্যাপক শাহীন রেজা, বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক এস এম রেজাউল ইসলাম ( রেজা রোকনী)   আদর্শ মাদ্রাসা শিক্ষক পরিষদ সাধারণ সম্পাদক মাওলানা জাহাঙ্গীর আলম, কিন্ডারগার্টেন শিক্ষক পরিষদের সভাপতি সাহাদাত হোসাইন, কারিগরি শিক্ষাক পরিষদ জেলার সভাপতি আশরাফুল ইসলাম, ছোনগাছা  ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ময়নুল হক,  প্রাথমিক শিক্ষক পরিষদ সিরাজগঞ্জ   জেলার সভাপতি রেজাউল হক রাজু, ইবতেদায়ি শিক্ষক পরিষদের সভাপতি মাওলানা আনিসুর রহমান, জ্ঞানদায়নী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ মকবুল হোসেন, বাংলাদেশ স্কাউটস,  সিরাজগঞ্জ সদর উপজেলা স্কাউট সম্পাদক মোঃ আব্দুল কাদের ইমন,প্রমুখ। ‎
পরে সমাবেশ শেষে সকল শিক্ষক নেতৃবৃন্দ বাজার স্টেশন মুক্তির সোপান থেকে সকল শিক্ষক / শিক্ষিকা  সদস্যদের অংশ গ্রহণে একটি বর্ণাঢ্য র‍্যা‌লি  শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০