সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের
ঈদুল আযহা সামনে রেখে সিরাজগঞ্জে মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে বাংলাদেশ স্কাউটস,রোভার অঞ্চলের সিনিয়র রোভারমেট ওয়ার্কশপ অনুষ্ঠিত
ঈদ বাড়তি আনন্দ,বড়লেখার ১৮ বাগানের ৪,৬৬৮ শ্রমিক পাচ্ছেন প্রায় ৪ কোটি টাকার বিশেষ ভাতা

সিরাজগঞ্জে মেধাবী শিক্ষার্থী সুপ্রীতি সূত্রধর হত্যা মামলার আসামিদের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ

ওয়াসিম সেখ,সিরাজগঞ্জ :
সিরাজগঞ্জের আলোচিত মেধাবী শিক্ষার্থী সুপ্রীতি সূত্রধর হত্যা মামলার প্রধান আসামি উৎসব কুমার কুন্ডু ও তার বড় ভাই সুশান্ত কুন্ডু শান্তর জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল রোববার (৫ অক্টোবর) সকাল ১১টার দিকে সিরাজগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ (সদর আমলি আদালত) এর বিচারক মো. রাসেল মাহমুদ এই আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, কড়া নিরাপত্তার মধ্য দিয়ে উৎসব কুমার কুন্ডু ও সুশান্ত কুন্ডু শান্তকে আদালতে হাজির করা হয়। আসামিপক্ষের আইনজীবী তাদের জামিনের জন্য আবেদন করলে রাষ্ট্রপক্ষ ও বাদীপক্ষের আইনজীবী এর তীব্র বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক আসামিদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

উল্লেখ্য, নিহত সুপ্রীতি সূত্রধর সিরাজগঞ্জ শহরের কালীবাড়ি এলাকার বাসিন্দা বাবুল কুমার সূত্রধরের কন্যা এবং মাওলানা ভাসানী ডিগ্রি কলেজের এইচ.এস.সি দ্বিতীয় বর্ষের একজন মেধাবী শিক্ষার্থী ছিলেন। গত ৪ ফেব্রুয়ারি, মঙ্গলবার গভীর রাতে পৌর শহরের মুক্তারপাড়া সিরাজী রোডে অবস্থিত গোপাল কুন্ডুর বাড়িতে তিনি আত্মহত্যা করেন বলে অভিযোগ ওঠে।

এই ঘটনায় সুপ্রীতি সূত্রধরের পরিবারে পক্ষ থেকে উৎসব কুমার কুন্ডু ও তার বড় ভাই সুশান্ত কুন্ডু শান্তর বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনে একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলার এজাহারে উল্লেখ করা হয়, প্রেমিক উৎসব ও তার ভাই শান্তর মানসিক চাপ এবং প্ররোচনার কারণেই সুপ্রীতি আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হন।

মামলার বাদী ও সুপ্রীতির বাবা বাবুল কুমার সূত্রধর আদালতের আ‌দেশ সন্তোষ প্রকাশ করে বলেন, এর আগে আসামিরা জামিনে মুক্তি পেয়ে মামলা তুলে নেওয়ার জন্য আমাকে এবং আমার পরিবারকে নানাভাবে হুমকি দিয়েছে। এমনকি তারা গোপনে ভারতে পালিয়ে যাওয়ারও চেষ্টা করেছিল। আমরা বিষয়টি আদালতের কাছে তুলে ধরলে আদালত তা আমলে নিয়েছেন এবং তাদের পুনরায় কারাগারে প্রেরণ করেছেন। কান্নাজড়িত কণ্ঠে তিনি আরও বলেন, আমি আমার মেয়ের হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চাই।

বাদীপক্ষের আইনজীবী আইনজীবী এডভোকেট মরিয়ম রহমান উর্মি বলেন, আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ তদন্ত প্রতিবেদনে প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় আদালত তাদের দুজনের জামিন বাতিল করে cw মূল্যে জেল হাজতে প্রেরণ করেন। আমরা আশা করি, দ্রুত এই মামলার বিচারকার্য সম্পন্ন হবে এবং আসামিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০