শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

সিরাজগঞ্জে ”বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ” উপলক্ষে র‍্যালি প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত

ফটোকার্ড

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ : ‎“শিশুদের কথা শুনবো আজ,শিশুদের জন্য করব কাজ” এ প্রতিপাদ্য নিয়ে -সিরাজগঞ্জে ”বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ” ২০২৫ খ্রিঃ উদযাপন  উপলক্ষে র‍্যালি প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  

জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি, সিরাজগঞ্জ এর আয়োজনে সোমবার (৬ অক্টোবর-২০২৫খ্রিঃ) সকালে সিরাজগঞ্জ কালেক্টরেট চত্বরে বিশ্বশিশু দিবস ও  শিশু অধিকার সপ্তাহ, ২০২৫ খ্রিঃ এর শুভ উদ্বোধন করেন, এ অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট  মুহাম্মদ নজরুল ইসলাম।

বিশেষ অতিথি  উপস্থিত ছিলেন , অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়,গণপূর্ত অধিদপ্তর সিরাজগঞ্জের নির্বাহী প্রকৌশলী মোঃ মাহমুদুল হাসান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা প্রমুখ । 

এ সময়ে অনুষ্ঠানে,জেলা প্রশাসন, বাংলাদেশ শিশু একাডেমি, সিরাজগঞ্জ, সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, কোমলমতি শিশু সহ সমাজের সচেতন নাগরিকবৃন্দ।

উল্লেখ্য : ১৯২৫ সালে জেনেভায় অনুষ্ঠিত বিশ্ব শিশু কল্যাণ সম্মেলনে প্রথম আন্তর্জাতিক শিশু দিবস ঘোষণা করা হয়। 

তারও আগে ১৮৫৭ সালে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের চেলসিতে চার্চ অফ দ্য রিডিমারের যাজক রেভারেন্ড ডা. চার্লস লিওনার্ড শিশুদের জন্য বিশেষ সেবা অনুষ্ঠানের মাধ্যমে দিনটি পালন শুরু করেন। প্রথমে নাম ছিল ‘রোজ ডে’; পরে ‘ফ্লাওয়ার সানডে’; শেষ পর্যন্ত ‘শিশু দিবস’।

১৯২০ সালে তুরস্ক ২৩ এপ্রিলকে শিশু দিবস হিসেবে জাতীয় ছুটি ঘোষণা করে, যা ১৯২৯ সালে আনুষ্ঠানিক স্বীকৃতি পায়। 

জাতিসংঘ সাধারণ পরিষদ ১৯৫৯ সালের ২০ নভেম্বর শিশু অধিকারের ঘোষণাপত্র গ্রহণ করে। এরপর থেকে বিশ্বব্যাপী এ দিনকে শিশু দিবস হিসেবে পালন করা হচ্ছে।

অনেক দেশে দিনটি ‘শিশু সপ্তাহ’ হিসেবেও পালিত হয়। শিশুদের অধিকার, সুরক্ষা ও উন্নত ভবিষ্যতের জন্য সচেতনতা বৃদ্ধি করাই দিবস উদযাপনের মূল উদ্দেশ্য। 

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০