সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের
ঈদুল আযহা সামনে রেখে সিরাজগঞ্জে মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে বাংলাদেশ স্কাউটস,রোভার অঞ্চলের সিনিয়র রোভারমেট ওয়ার্কশপ অনুষ্ঠিত
ঈদ বাড়তি আনন্দ,বড়লেখার ১৮ বাগানের ৪,৬৬৮ শ্রমিক পাচ্ছেন প্রায় ৪ কোটি টাকার বিশেষ ভাতা

রাজশাহী-৪ আসনে বিএনপির মনোনয়ন চান প্রয়াত মন্ত্রিপুত্র সানিয়াত শুভ

রাজশাহী প্রতিনিধি :

রাজশাহীর সাবেক এমপি ও মন্ত্রী সরদার আমজাদ হোসেনের ছেলে এবার বিএনপির এমপি হতে চান। মঙ্গলবার (৭ অক্টোবর) রাজশাহীতে অনুষ্ঠিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে মন্ত্রিপুত্র সরদার সানিয়াত হোসেন শুভ আগামী নির্বাচনে রাজশাহী-৪ (বাগমারা) আসন থেকে বিএনপির মনোনয়ন চাইবেন বলে জানিয়েছেন। মনোনয়ন প্রাপ্তির বিষয়ে তিনি আশাবাদ প্রকাশও করেন।

রাজশাহী মহানগরীর একটি রেস্টুরেন্টের কনফারেন্স রুমে এ মিট দ্য প্রেস অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সরদার সানিয়াত হোসেন শুভ। তিনি নিজেকে রাজধানী গুলশান থানা বিএনপির সদস্য হিসেবেও পরিচয় দেন।

তিনি বলেন, আমার বাবা প্রয়াত সরদার আমজাদ হোসেন রাজশাহী-৪ আসনের পাঁচবারের সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী ছিলেন। তিনি বলেন, আমার বাবা ছিলেন, বাগমারার মাটি ও মানুষের অবিচ্ছেদ্য অংশ। তিনি রাজনীতি করেছেন মানুষের চোখের জল মুছে, তাদের মুখে হাসি ফোটানোর বিশ্বাসে। তাঁর পাঁচ দশকের রাজনৈতিক জীবনের প্রতিটি অধ্যায় থেকে তিনি মনে করেন রাজনীতি মানে ক্ষমতা নয়, দায়িত্ব। সেই দায়িত্ব বোধ থেকে তিনি রাজনীতির মাধ্যমে মানুষের সেবা, সততা ও অঙ্গীকারের প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি আরো বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের দল- যিনি স্বাধীনতার পর এই জাতিকে আত্মনির্ভরতা, উৎপাদনশীলতা এবং জাতীয় মর্যাদার পথে দাঁড় করিয়েছিলেন। সেই আদর্শের ধারক দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজও গণতন্ত্রের প্রতীক, যিনি নির্ভয়ে গত ১৭ বছর ধরে মানুষের ভোটাধিকারের জন্য লড়াই করে যাচ্ছেন। আর আজ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান সেই উত্তরাধিকারকে নতুন প্রজন্মের ভাষায় অনুবাদ করেছেন তার ৩১ দফা নতুন বাংলাদেশের রূপরেখার মাধ্যমে।

শুভ বলেন, বাগমারার উন্নয়ন ও তরুণ প্রজন্মের ক্ষমতায়নের মাধ্যমে একটি আধুনিক, সুশাসনভিত্তিক ও কর্মসংস্থানমুখী বাংলাদেশ গঠনে তিনি কাজ করতে চান। তিনি তরুণদের আহ্বান জানান, পরিবর্তনের রাজনীতি গড়ে তুলতে ধানের শীষের পক্ষে একাত্ম হতে। তিনি বলেন, দল তাকে মনোনয়ন দিলে ভোটের মাঠ থাকবেন। না দিলেও মনোনীত প্রার্থীর জন্য কাজ করবেন। তবে তিনি আশা প্রকাশ করে বলেন, তাকে দল মনোনয়ন দেবেন। মিট দ্য প্রেস অনুষ্ঠানে তার মা ও পরিবারের সদস্যা উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০