শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

সিরাজগঞ্জ যমুনা সেতুতে প্রাইভেট কার থামিয়ে ডাকাতি, গ্রেপ্তার দুই

ফটোকার্ড

সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদক :

সিরাজগঞ্জের যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে দিনের আলোয় যানবাহন থামিয়ে প্রকাশ্যে ডাকাতির চাঞ্চল্যকর ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। 

আজ মঙ্গলবার (৭ অক্টোবর) বেলা ১২টার দিকে সিরাজগঞ্জ র‌্যাব-১২ থেকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করা হয়। গ্রেপ্তাররা হলেন- সিরাজগঞ্জ সদর উপজেলা সয়দাবাদ ইউনিয়নের মোহনপুর গ্রামের মো. বাবু (৩৪) ও নতুন সয়দাবাদ গ্রামের সাহা আলী (২৯)।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গত ৩ অক্টোবর যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ এলাকায় একটি প্রাইভেটকার থামিয়ে ডাকাতির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর দেশজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। কড্ডার মোড়ে ঢাকাগামী লেনে দেশীয় অস্ত্র নিয়ে ১৪ থেকে ১৫ জনের একটি ডাকাত দল প্রাইভেটকার থামিয়ে যাত্রীদের মারধর করে। গাড়ি ভাঙচুর করে এবং সঙ্গে থাকা মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। ডাকাতির সময় প্রাইভেট কারের অন্তত চার থেকে পাঁচজন যাত্রী আহত হন। এ ঘটনায় যমুনা সেতু পশ্চিম থানায় একটি মামলা দায়ের করা হয়।

ভাইরাল হওয়া ডাকাতির ঘটনার পরিপ্রেক্ষিতে গতকাল ৬ অক্টোবর র‍্যাব-১২ এর একটি দল সদর উপজেলার সয়দাবাদ ও কড্ডার মোড় এলাকায় অভিযান চালায়। অভিযানে ডাকাত দলের সদস্য বাবু ও সাহা নামে এই দুজনকে গ্রেপ্তার করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, গ্রেপ্তার হওয়া আসামি বাবুর নামে ডাকাতি ও দস্যুতার অপরাধে ইতোপূর্বে ১৫টি মামলা ও সাহার নামে তিনটি মামলা রয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০