শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

সিরাজগঞ্জে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ উপলক্ষে কনসালটেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত

ফটোকার্ড

ছাম্মি আহমেদ আজমীর :
সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ এ.কে শামসুদ্দিন সম্মেলন কক্ষে বুধবার ৮ অক্টোবর ২০২৫ “শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন সচেতনতামূলক প্রচার কার্যক্রম” শীর্ষক প্রকল্পের আওতায় এবং ইউনিসেফ বাংলাদেশের আর্থিক সহযোগিতায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে জেলা পর্যায়ের মিডিয়াকর্মীদের অংশগ্রহণে কনসালটেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় উপস্থিত ছিলেন,সিরাজগঞ্জ সিভিল সার্জন ডা: মো: নুরুল আমীন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপ্রতি রায়,উপ-পরিচালক জেলা তথ্য অফিস সিরাজগঞ্জ মোহাম্মদ আলী,রংপুর ও রাজশাহী বিভাগ চিফ ইউনিউসেফ এইচ এম তৌফিক আহমেদ,সিরাজগঞ্জ ইসলামী ফাউন্ডেশন উপ-পরিচালক মোহাম্মদ ফারুক আহমেদ,সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসানসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ,স্বাস্থ্য বিভাগ কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।

কর্মশালায় বক্তারা বলেন,টাইফয়েড প্রতিরোধে টিকা গ্রহণের গুরুত্ব তুলে ধরেন এবং সচেতনতামূলক প্রচারণার মাধ্যমে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করার আহ্বান জানান।এ সময় জানানো হয়, শিশু ও কিশোরদের সুস্থ ভবিষ্যৎ নিশ্চিত করতে নিয়মিত টিকাদান কর্মসূচির পাশাপাশি টাইফয়েড প্রতিরোধে এ বিশেষ ক্যাম্পেইন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

উল্লেখ্য : সিরাজগঞ্জ জেলায় ১৫টি স্থায়ী ও ২১১২ টি অস্থায়ী এবং স্কুল পর্যায়ে ৩৪২৯ টি সর্বমোট ৫৫৫৬ টি টিকা দান কেন্দ্রের মাধ্যমে প্রায় ১০৩৯৯৮৩ জনকে টিকা প্রদান করা হবে। অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে জেলা তথ্য অফিস, সিরাজগঞ্জ, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, ইউনিসেফ বাংলাদেশ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০