শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রায়পুর রেল জংশনের দাবিতে জনমত গঠন ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল

মধুপুরে জামায়াতে ইসলামী যুব বিভাগের প্রতিনিধি সমাবেশে ঐক্য,ত্যাগ ও ভোটের প্রস্তুতির আহ্বান

ফটোকার্ড

জুয়েল রানা, টাঙ্গাইল প্রতিনিধি :

টাঙ্গাইলের মধুপুর উপজেলাধীন ৪নং কুড়াগাছা ইউনিয়নের দারুল উলূম পিরোজপুর বাজার মাদ্রাসায় বাংলাদেশ জামায়াতে ইসলামী (যুব বিভাগ) আয়োজিত ওয়ার্ড প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১২ অক্টোবর) সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন কুড়াগাছা ইউনিয়ন যুব বিভাগের সভাপতি সাইফুল ইসলাম। সভা সঞ্চালনা করেন আলমগীর হোসেন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মধুপুর উপজেলা আমির অধ্যাপক আব্দুল কাদের।
তিনি বলেন, “ভোট হলো জনগণের অধিকার। দাঁড়িপাল্লা হলো ন্যায় ও ন্যায্যতার প্রতীক—এ প্রতীকের মাধ্যমে দেশের মানুষের সেবা ও পরিবর্তনের লক্ষ্যেই আমাদের অগ্রযাত্রা। সাধারণ মানুষের পাশে থেকে তাদের আস্থা অর্জন করতে হবে।
তিনি আরও বলেন, “আগামী দিনে জনগণের ভোটের মাধ্যমে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে যুব সমাজকে অগ্রণী ভূমিকা রাখতে হবে।”

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কুড়াগাছা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা হুমায়ুন কবির।
বিশেষ অতিথি ছিলেন মধুপুর উপজেলা যুব বিভাগের সভাপতি সাইফুল্লাহ বিন মানসুর।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা যুব বিভাগের সাধারণ সম্পাদক মোল্লা মামুন আজাদ, সাহিত্য সম্পাদক আল মামুনসহ বিভিন্ন ইউনিয়নের যুব বিভাগের নেতৃবৃন্দ ও প্রতিনিধিরা।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০