শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

উল্লাপাড়ায় তারেক রহমান ঘোষিত ৩১ দফা নিয়ে সাধারণ মানুষের দোরগোড়ায় যাচ্ছেন বিএনপি দলীয় মনোনয়ন প্রত্যাশী এ্যাড. সিমকী ইমাম খান

Download Photocard

শেখ মোঃ এনামুল হক, সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের জন্য ৩১ দফা ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করে ৩১ দফার লিফলেট ও ধানের শীষ প্রতীকের লিফলেট নিয়ে উল্লাপাড়ার সাধারণ মানুষের কাছে ছুটে বেড়াচ্ছেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য, সিরাজগঞ্জ ৪ উল্লাপাড়া সলংগা আসনের বিএনপি দলীয় মনোনয়ন প্রত্যাশী,নির্যাতিত নারী নেত্রী এ্যাড. সিমকী ইমাম খান।

সোমবার ( ১৩ অক্টোবর) দুপুর ১২ টা থেকে উল্লাপাড়া পৌরসভার শ্যামলীপাড়া, উল্লাপাড়া উপজেলার বড়হর ইউনিয়নের ব্রয়লা বাজার,হাটিকুমরুল ইউনিয়নের হাটিকুমরুল,পাঁচলিয়া বাজার সহ বিভিন্ন হাট বাজার ও বাড়ি বাড়ি গিয়ে ৩১ দফা সম্বলিত লিফলেট ও ধানের শীষ প্রতীকের লিফলেট নারী,পুরুষ, ছাত্র /ছাত্রী, কৃষক, শ্রমিকের হাতে পৌঁছে দেন।
বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য, সিরাজগঞ্জ ৪ উল্লাপাড়া সলংগা আসনের বিএনপি দলীয় মনোনয়ন প্রত্যাশী এ্যাড. সিমকী ইমাম খান সাধারণ মানুষের সুখ দুঃখের কথা শোনেন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমান এর জন্য দোয়া কামনা করেন।
এসময় তিনি বলেন, ৫ আগষ্ট জুলাই গণঅভ্যুত্থানে হাসিনার পতনের কারনেই আমি আপনাদের কাছে আসতে পেরেছি। বিগত সতেরো বছর আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী বিএনপির নেতা কর্মীদের কোন জাগায় যেতে দেয়নি তাদের নির্যাতন থেকে আমি একজন নারী হয়েও বাদ যায়নি। আমাকে হত্যার উদ্দেশ্য সুপ্রিম কোর্টে শান্তিপূর্ন কর্মসূচিতে হামলা করা হয়েছিল। এদেশের হাজার হাজার মানুষ কে খুন,গুম করা হয়েছে।
তিনি আরও বলেন, সামনে ফেব্রুয়ারী মাসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে এই নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বিএনপি কে বিজয় করতে হবে। বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে তারেক রহমান ঘোষিত ৩১ দফার আলোকে দেশ পরিচালিত হবে। এদেশ ঘুরে দাঁড়াবে ইনশাআল্লাহ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০