শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

রাণীশংকৈল ডিগ্রি কলেজে শিক্ষকদের কর্মবিরতির মধ্যেও নেওয়া হচ্ছে পরীক্ষা

ফটোকার্ড

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি :

সারাদেশে বেসরকারি শিক্ষকদের কর্মবিরতি চললেও ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ডিগ্রি কলেজে থেমে থাকেনি পরীক্ষা। সোমবার (১৩ অক্টোবর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি ৩য় বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সুষ্ঠুভাবে। সকাল ১০টার দিকে পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে গিয়ে দেখা যায়, পরীক্ষার্থীরা নির্ধারিত কক্ষে বসে সুশৃঙ্খলভাবে পরীক্ষা দিচ্ছেন। মোট ৪৬৭ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ৪৫৯ জন। অনুপস্থিত ছিলেন ৮ জন। পরীক্ষাকেন্দ্রে দায়িত্ব পালন করছেন শিক্ষক ও কর্মচারীরা। ঘণ্টা দেওয়ার নিয়মিত কাজটিও করছেন কর্মীরা। যেখানে দেশের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মবিরতির কারণে পাঠদান ও প্রশাসনিক কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে,সেখানে কীভাবে পরীক্ষা নেওয়া সম্ভব হলো—এমন প্রশ্নে পরীক্ষা পরিচালনা কমিটির সদস্য আহসানুল কবির বলেন, ‘আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে পরীক্ষা পরিচালনা করছি। এটা দেশের উচ্চশিক্ষা ব্যবস্থার অংশ। তাই কর্মবিরতির মধ্যেও আমাদের পরীক্ষা নিতে হচ্ছে। কেন্দ্র সচিব ও কলেজের অধ্যক্ষ জাকির হোসেনকে কলেজে না পাওয়া গেলেও মুঠোফোনে তিনি এই প্রতিনিধি কে বলেন ‘জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা অনুযায়ী আমরা পরীক্ষা নিচ্ছি। শিক্ষকরা তাদের দায়িত্ব যথারীতি পালন করছেন।’
উল্লেখ্য, বাংলাদেশ শিক্ষক পরিষদের ৩ দফা দাবিতে সারাদেশে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা কর্মবিরতি পালন করছেন। তবে পরীক্ষার স্বার্থে রাণীশংকৈল ডিগ্রি কলেজে শিক্ষক-কর্মচারীরা কর্মবিরতির বাইরে থেকে দায়িত্ব পালন করছেন |

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০