শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

সিরাজগঞ্জে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উদযাপন উপলক্ষ্যে- র‍্যালি প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত

Download Photocard

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ 

 সিরাজগঞ্জে ১৩’অক্টোবর আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় । 

এবং  ভিক্টোরিয়া হাইস্কুলে দুর্যোগ মোকাবেলায় আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর সিরাজগঞ্জের আয়োজনে এবং ব্র্যাক, ইএসডি,এমএমএস, এনডিপি, শার্প,সুক ও এসআরপি নেটওয়ার্ক এর সহযোগিতায়-

মঙ্গলবার (১৩ অক্টোবর-২০২৫খ্রিঃ) সকালে সিরাজগঞ্জ কালেক্টরেট  ভবনের সামনে হতে – বর্ণাঢ্য র‍্যালি প্রদর্শন করা হয়। পরবর্তীতে জেলা প্রশাসক কার্যালয়ের শহিদ এ.কে. শামসুদ্দিন সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)  গণগতি  রায় এবং  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুযোগ্য জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন ও স্বাগত বক্তব্য রাখেন,  জেলা ত্রাণপুর্নবাসন কর্মকর্তা মোঃ আঃ বাছেদ। এসময়ে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, আনসার ও ভিডিপি’র সহকারী জেলা কমান্ড্যান্ট, সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড ডিফেন্সের উপ-পরিচালক এম.এ. রহমান, মহিলাবিষয়ক অধিদপ্তর সিরাজগঞ্জের প্রোগাম অফিসার ফাহিম আল-আশরাফ, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সিরাজগঞ্জ ইউনিটের প্রজেক্ট অফিসার মোঃ সাইফুল ইসলাম, এনডিপি’র উপ-পরিচালক কাজী মাসুদুজ্জামান পল, ‘সুক’ এনজিওর নির্বাহী পরিচালক মোঃ আনোয়ার হোসেন, বাংলাদেশ স্কাউটস সিরাজগঞ্জ সদর উপজেলার স্কাউট সম্পাদক আব্দুল কাদের ইমন, এনডিপির প্রতিবন্ধীতা শিক্ষা বিষয়ক ও শিক্ষা কর্মসূচি’র উপ-ব্যবস্থাপক শিপন চন্দ্র নাগ, ব্র্যাক সামাজিক সুরক্ষা কমসূচি’র সেলপ অফিসার মোঃ মাসুদ রানা প্রমুখ । এসময়ে অনুষ্ঠানে বিভিন্ন এনজিও কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠান, স্কাউট, যুব রেডক্রিসেন্ট এর সদস্য-সদস্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০