ছাম্মি আহমেদ আজমীর :
সিরাজগঞ্জের বিশিষ্ট হোমিওপ্যাথি চিকিৎসক ডা.কৃষ্ণ লাল বর্মণের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি ফখরুল ইসলাম তালুকদার রাকিব সহ সংগঠনের সকল নেতৃবৃন্দ।
এক শোকবার্তায় সভাপতি ফখরুল ইসলাম তালুকদার রাকিব বলেন,কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সিরাজগঞ্জ জেলা শাখার সহ -সভাপতি কার্তিক চন্দ্র বর্মণ দাদার বাবা ডা.কৃষ্ণ লাল বর্মণ ছিলেন একজন সৎ,মানবিক ও নিষ্ঠাবান চিকিৎসক। তিনি দীর্ঘদিন সিরাজগঞ্জে হোমিও চিকিৎসা সেবায় নিয়োজিত থেকে অসংখ্য রোগীর আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন। তাঁর মৃত্যুতে জেলার চিকিৎসা অঙ্গনে এক অপূরণীয় ক্ষতি হলো।
শোকবার্তায় সংগঠনের নেতৃবৃন্দ মরহুমের আত্মার চিরশান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য– সিরাজগঞ্জে বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব,আনন্দধারা নিত্যকলা একাডেমির সভাপতি ডা:কাত্তিক চন্দ্র বর্মণ ও ডা: বিপ্লব চন্দ্র বর্মণ এর বাবা ডা.কৃষ্ণ লাল বর্মণ রবিবার (১২ অক্টোবর ২০২৫খ্রীঃ)সিরাজগঞ্জ শহরের ধানবান্ধি গ্রামের নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। দীর্ঘদিন ধরে তিনি কালিবাড়ি এলাকায় হোমিওপ্যাথি চিকিৎসক হিসেবে কাজ করে আসছিলেন। তাঁর দক্ষতা,সেবামূলক মনোভাব ও মানবিক ব্যবহারে এলাকার মানুষের কাছে তিনি অত্যন্ত প্রিয় হয়ে উঠেছিলেন। ডা.কৃষ্ণ লাল বর্মণ ছিলেন একজন ধর্মপরায়ণ,বিশিষ্ট সমাজসেবক,মানবপ্রেমিক ও দরিদ্র রোগীদের কাছে আশার আলো।






