সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের
ঈদুল আযহা সামনে রেখে সিরাজগঞ্জে মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে বাংলাদেশ স্কাউটস,রোভার অঞ্চলের সিনিয়র রোভারমেট ওয়ার্কশপ অনুষ্ঠিত
ঈদ বাড়তি আনন্দ,বড়লেখার ১৮ বাগানের ৪,৬৬৮ শ্রমিক পাচ্ছেন প্রায় ৪ কোটি টাকার বিশেষ ভাতা

সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে তারুণ্যের উৎসব উপলক্ষে সচেতনতামূলক র‍্যালি প্রদর্শন,ফেস্টুন ও লিফলেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ হোসেন আলী (ছোট্ট) :  ” এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে তরুণদের জাগিয়ে তোলে নতুন ভাবনা ও কর্মের উদ্দীপনায় সিরাজগঞ্জে জুলাই আন্দলনে শহীদ ও আহত কারিগরি শিক্ষার্থীদের ডকুমেনট্রি তৈরি সংবর্ধনা ও জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায়,সোশ্যাল স্টিগমা পরিবর্তন করার জন্য সোশ্যাল ক্যাম্পেইন এবং গ্লোবাল ওয়ার্মিং বা বৈশ্বিক উষ্ণায়নে শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ রোপন কর্মসূচি, শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ এবং প্লাস্টিক পলিথিন বর্জনেরউপর সচেতনতামূলক র‍্যালি প্রদর্শন ফেস্টুন ও লিফলেট  বিতরণ ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর ২০২৫) সকাল ১০ টায় সিরাজগঞ্জ সদর উপজেলা ফকিরতলা সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত”যুব উৎসব ২০২৫” এবং সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের আয়োজনে কলেজ ক্যাম্পাস থেকে প্লাস্টিক পলিথিন বর্জনের উপর সচেতনতামূলক বর্ণাঢ্য র‍্যালি কাজিপুর আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ করে কলেজ ক্যাম্পাসে এসে শেষ হয়। র‍্যালির পূর্বে বর্ণাঢ্য র‍্যালিটির শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের সভাপতি সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মোঃ ফজলুল হক। আলোচনা সভা উদ্বোধনী অনুষ্ঠানে প্রথমে পবিত্র কোরআন থেকে তেলোয়াত ও গীতা পাঠের মধ্যেদিয়ে অনুষ্ঠান শুরু করা হয়।  স্বাগত বক্তব্য রাখেন চীফ ইনস্ট্রাক্টর ( ট্রেক) ( সিভিল) একাডেমিক ইনচার্জ প্রকৌশলী সামসুজ্জামান,  অনুষ্ঠানে সঞ্চালনা করেন সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের ইন্সট্রাক্টর ( নন – টেক)  ম্যানেজমেন্ট ও সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপের গ্রুপ সম্পাদক মো. মহসীন আলী।
অনুষ্ঠানের  উপস্থিত থেকে জুলাই আন্দোলনের চেতনাকে স্মরণে এবং আহত শিক্ষার্থীদের আত্মত্যাগ ও অবদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে ২ জন জুলাই যোদ্ধা শিক্ষার্থী মোঃ ওয়ালি — উল্লাহ  ও মোঃ জাকারিয়া সেখকে সন্মাননা ক্রেস্ট হাতে তুলেদেন অনুষ্ঠানের সভাপতি সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মোঃ ফজলুল হক।

অনুষ্ঠানে সভাপতি অধ্যক্ষ প্রকৌশলী মোঃ ফজলুল হক
শুরুতে জুলাই-আগস্ট আন্দোলনে শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে ছাত্র-ছাত্রী উদ্দেশ্যে বলেন, বাংলাদেশের ইতিহাস সাক্ষ্য দেয় যে, তরুণরা সব সময় বড় পরিবর্তনের পথপ্রদর্শক। ভাষা আন্দোলন থেকে শুরু করে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং সাম্প্রতিক উন্নয়নযাত্রায় তরুণদের ভূমিকা ছিল অবিস্মরণীয়। তাই তরুণরা তাদের কর্মচাঞ্চল্য, আবেগ এবং উদ্যোগ দিয়ে নতুন পৃথিবী গড়তে সক্ষম। তাদের মাধ্যমেই বিশ্বজুড়ে পরিবর্তন আসবে। তাদের মাধ্যমেই আগামী দিনে সুন্দর, স্বপ্নময় কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে।পরিবেশ রক্ষায় গাছের গুরুত্ব তুলে ধরে বলেন, শিক্ষার্থীদের শৈশব থেকেই বৃক্ষরোপণের অভ্যাস গড়ে তুলতে হবে। এতে করে তারা ভবিষ্যতে পরিবেশ সচেতন নাগরিক হিসেবে গড়ে উঠবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট এঁর উপাধ্যক্ষ ইন্জিনিয়ার প্রকৌশলী আই,.জি মাহমুদ,  এসময়ে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের চিফ ইন্সট্রাক্টর (টেক) ইলেকট্রটকাল মোঃ মিজানুর রহমান,  চিফ ইন্সট্রাক্টর (টেক) ইলেকট্রনিকস,  মোঃ কামরুজ্জামান,  
চিফ ইন্সট্রাক্টর (টেক,) সিভিল  মোঃ শরিফুল ইসলাম,  মোঃ নজরুল ইসলাম,  চিফ ইন্সট্রাক্টর( টেক) আরএসি মোঃ সহিদুল ইসলাম,  চিফ ইন্সট্রাক্টর ( নন-টেক) ইংরেজি  মোছাঃ শাহারা বানু,  এছাড়াও আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্র দলের নবগঠিত কমিটির সভাপতি নিলয় পারভেজ( নিরব), সাধারণ সম্পাদক মোঃ রবিন সরকার, সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্র শিবিরের ছাত্র নেতা এবং ছাত্রী রাজিতা প্রমুখ, সহ সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের রোভার স্কাউট এর সদস্যরা ও সাধারণ সাধারণ ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০