সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের
ঈদুল আযহা সামনে রেখে সিরাজগঞ্জে মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে বাংলাদেশ স্কাউটস,রোভার অঞ্চলের সিনিয়র রোভারমেট ওয়ার্কশপ অনুষ্ঠিত
ঈদ বাড়তি আনন্দ,বড়লেখার ১৮ বাগানের ৪,৬৬৮ শ্রমিক পাচ্ছেন প্রায় ৪ কোটি টাকার বিশেষ ভাতা

রাজশাহীতে হেলপার হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী দুই ভাই গ্রেফতার

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: ট্রাক হেলপার আনজু হত্যা মামলার যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত দুই ভাই শাহিনুর রহমান শাহিন (৪৮) ও সাদিকুর রহমান ওরফে সুমনকে (৪৫)-কে গ্রেফতার করেছে র‌্যাব।

বুধবার সকাল সোয়া ৭টায় রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার চকপাড়া বড় বনগ্রাম এলাকা থেকে তাদের গ্রেফতার করা।

বুধবার দুপুরে র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। র‌্যাব জানায়,

মামলার বরাত দিয়ে র‌্যাব জানায়, ২০০৩ সালের (৩ সেপ্টেম্বর) ট্রাকচালক মোঃ শফিকুল ইসলাম ওরফে বাবলু পাবনার আত্রাই থেকে সোনা মসজিদের উদ্দেশে একটি ট্রাক নিয়ে রওনা হন। সেখানে পৌঁছানোর পর শাহিন ও সুমন পাথর পরিবহনের জন্য ট্রাকটি ভাড়া করে। সন্ধ্যার পর তারা আরেক সঙ্গী ও হেলপার আনজুকে নিয়ে রাজশাহীর দাসুরিয়ার দিকে রওনা হয়।

পথিমধ্যে চাঁপাইনবাবগঞ্জ শহর পার হওয়ার পর আসামিরা ট্রাকটি থামাতে বলে এবং কিছু সময় পর তিনজন যাত্রী একজন পুরুষ, একজন মহিলা ও একটি কিশোরীকে ট্রাকে তুলে নেয়। বিভিন্ন স্থানে থেমে ও চালককে কোমল পানীয়ের সাথে কিছু মিশিয়ে খাওয়ানোর চেষ্টা করে তারা ষড়যন্ত্রের জাল বুনতে থাকে। ওই দিন রাত পৌনে ১টায় একটি ফাঁকা স্থানে পৌঁছালে আসামিরা রশি দিয়ে চালক বাবলুর গলায় ফাঁস দিয়ে হত্যার চেষ্টা করে। তবে বাবলু ট্রাক থেকে লাফিয়ে পালিয়ে ধানক্ষেতে আশ্রয় নিয়ে প্রাণে বেঁচে যান।

পরদিন সকালে বিজয়নগর এলাকায় গিয়ে তিনি তার ট্রাকটি খুঁজে পান এবং পুলিশের কাছে হেলপার আনজুর ব্যাপারে খোঁজ নিয়ে জানতে পারেন তাকে খুন করা হয়েছে। ঘটনাস্থলে তিনি হেলপারের রক্তাক্ত মরদেহ শনাক্ত করেন। এই হত্যাকাÐটি সেই সময় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।

এ ঘটনায় চালক বাবলু বাদী হয়ে রাজশাহীর গোদাগাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং-০৮, তারিখ ০৪/০৯/২০০৩। মামলার পর আসামিদের গ্রেফতার করা হলেও তারা ২০১০ সালে জামিনে মুক্তি পেয়ে আত্মগোপনে চলে যায়। তাদের অনুপস্থিতিতেই আদালত বিচার প্রক্রিয়া সম্পন্ন করে শাহিন ও সুমনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন।

দীর্ঘ ১৫ বছর ধরে তারা নিজেদের নাম পরিবর্তন করে নতুন জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরি করে এবং বিদেশে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করছিল। অবশেষে, র‌্যাব-৫, রাজশাহী সদর কোম্পানীর একটি অভিযানিক দল তাদের অবস্থান শনাক্ত করে এবং বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ এর একটি দল মহানগরীর শাহমখদুম থানার চকপাড়া বড় বনগ্রাম এলাকা থেকে তাদের গ্রেফতার করে।

জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত শাহিন ও সুমন হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

বুধবার সকালে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করেছে রাজপাড়া থানা পুলিশ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০