মোঃ হোসেন আলী (ছোট্ট) : আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যা গরিষ্ঠতা অর্জনে সকল শ্রমিকদের এক হয়ে মাঠে কাজ করতে হবে।পাকিস্তানের সৈরাশাসনের কবল থেকে মুক্তি পেতে যেমন ৬৯ এ কৃষক-শ্রমিক সাধারণ জনতা গণআন্দোলনের ডাক দিয়েছিল তেমনি ২০২৪ সালে সৈরাচারের দুঃশাসনের অবসান ঘটাতেই ছাত্র-জনতা জুলাই অভ্যুথান ঘটিয়েছিলো। দেশের চলমান পরিস্থিতি নিরসনের লক্ষ্যে গনতান্ত্রিক নির্বাচিত সরকার ছাড়া আর কোন বিকল্প নেই।শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে বাস্তবায়ন করতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার তারেক রহমানের নির্দেশনায় জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যা গরিষ্ঠতা অর্জন করতে কৃষক-শ্রমিক মজদুর আপামর জনতা সবাইকে এক হয়ে ধরনের শীষ প্রতীক বিজয়ের লক্ষ্যে মাঠে কাজ করতে হবে।
তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু ও জেলা বিএনপির সভাপতি সাবেক জাতীয় সংসদ সদস্য বেগম রোমানা মাহমুদ এবং বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য- জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চুর হাতে হাত রেখে সকলে ঐক্য বদ্ধ হয়ে কাজ করার আহবান জানান। বুধবার সিরাজগঞ্জ জেলা শ্রমিকদল আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ার পারসন বেগম খালেদা জিয়ার একান্ত সহকারী ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাবেক শ্রমিক নেতা এডভোকেট শিমুল বিশ্বাস।
অনুষ্ঠানে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সরকার গঠন করলে অবশ্যই শ্রমিকদের ন্যায্য অধিকার ফিরিয়ে আনার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।এবং ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে দীর্ঘ ১৬ বছরের আন্দোলনে সকল সময় জাতীয়তাবাদী শ্রমিক দলের সকলকে আমরা পাশে পেয়েছি।
আজকের এই দেশকে অস্থিতিশীল অবস্থা থেকে মুক্ত করতে ধানের শীষই বাংলার মানুষের মুক্তির পথ। এই ধানের শীষে ভোট দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার প্রতিষ্ঠিত করতে হবে এবং সেই সরকারের নেতৃত্বে থাকবে জনাব তারেক রহমান। সাইদুর রহমান বাচ্চু আরো বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আমরা ঐক্যবদ্ধ।
বুধবার (১৫ অক্টোবর ২০২৫) সন্ধায় পৌর শহরের নিউ ঢাকা রোডস্থ সিরাজগঞ্জে জেলা ট্রাক এবং কাভার্ট ভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়ন কার্যালয়ের হলরুমে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাবেক শ্রমিক নেতা এডভোকেট শিমুল বিশ্বাস সিরাজগঞ্জে শুভাগমন উপলক্ষে শ্রমিকদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় সভায় বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাবেক শ্রমিক নেতা শিমুল বিশ্বাসকে ফুলেল শুভেচছা প্রদান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলা ট্রাক ও কাভার্ড ভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি ও আহবায়ক কমিটির আহবায়ক শামসুল আলম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল, সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক এম, এ ওয়াহাব।
এসময়ে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা গাজীপুর জেলাসড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির শ্রম বিষয়ক সহ-সম্পাদক হুমায়ুন কবির খান, এবং গাজীপুর জেলা শ্রমিক দলের আহবায়ক ও কালিকৈর উপজেলা শ্রমিক দলের সভাপতি গাজীপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ মিনার উদ্দিন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন রাজেশ,বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল্লাহ আল কায়েস, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ, এবং বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল, সিরাজগঞ্জ জেলা শাখার (ভারপ্রাপ্ত) সভাপতি বিশা সেখ, ,জাতীয়তাবাদী শ্রমিক দল সিরাজগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনি,জেলা ট্রাক ও ট্রাংলরী এবং কাভার্ড ভ্যান মালিক গ্রুপের সাধারন সম্পাদক হাসিনুর রহমান (হাসি),
অনুষ্ঠানে জেলা বাস,মিনিবাস ও কোচ মালিক সমিতির পক্ষ থেকে এসআই এন্টারপ্রাইজের পরিচালক মোঃ ইমরান হোসেন ইমন,জেলা ট্রাক ও কাভার্ড ভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক কমিটির যুগ্ম-আহবায়ক আবু তাহের,আব্দুল মালেকসহ আহবায়ক কমিটির নেতৃবৃন্দ ও,সিরাজগঞ্জ জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি সুলতান তালুকদার,সহ-সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ,সাংগঠনিক সম্পাদক মাজেদ খান,সহ অন্যান্য নেতৃবৃন্দম মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।






