সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের
ঈদুল আযহা সামনে রেখে সিরাজগঞ্জে মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে বাংলাদেশ স্কাউটস,রোভার অঞ্চলের সিনিয়র রোভারমেট ওয়ার্কশপ অনুষ্ঠিত
ঈদ বাড়তি আনন্দ,বড়লেখার ১৮ বাগানের ৪,৬৬৮ শ্রমিক পাচ্ছেন প্রায় ৪ কোটি টাকার বিশেষ ভাতা

ওষুধের লভ্যাংশ বৃদ্ধির দাবিতে কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সিরাজগঞ্জ জেলা শাখার লিফলেট বিতরণ

ছাম্মি আহমেদ আজমীর :
ওষুধ কোম্পানি থেকে বিক্রয় কমিশন পুনর্নির্ধারণ করে ২৫ শতাংশ করার দাবি জানিয়েছে বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি কেন্দ্রীয় কমিটি। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি ময়নুল হক এ দাবি জানায়।
এই যৌক্তিক দাবী বাস্তবায়নের লক্ষে কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস সমিতি সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি মো: ফখরুল ইসলাম রাকিব এর নেতৃত্বে সিরাজগঞ্জ জেলা শহরের চলছে লিফলেট বিতরন ও প্রচারণা।

এবিষয়ে ফখরুল ইসলাম রাকিব বলেন,ওষুধ বিক্রির জন্য বিক্রেতাদের ১৯৪০ সাল থেকে ১৫ শতাংশ কমিশন দিয়ে আসছিল,যা এখন কমে ১২ শতাংশে এসে দাঁড়িয়েছে। সরকার কর্তৃক ট্রেড লাইসেন্স ফি,ড্রাগ লাইসেন্স ফি,ফার্মেসি কোর্স ফি,ট্যাক্স/ভ্যাট ফি ইত্যাদি বহুগুণ বাড়ানো হয়েছে,দ্রব্যমূল্য, বিদ্যুৎ বিল,স্বাস্থ্যসেবা ও শিক্ষাসহ সর্বস্তরে খরচ অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় ব্যবসায়ীদের জীবনযাত্রার ব্যয় নির্বাহ করে ব্যবসা পরিচালনা করা কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে।বিগত ২২ মে দাবি আদায়ের লক্ষ্যে একযোগে সারা বাংলাদেশে মানববন্ধন করেছি। তারপরও আমাদের এই যৌক্তিক দাবি বাস্তবায়নে কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হয়নি।দ্রুত দাবি মানা না হলে কঠোর কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০