সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের
ঈদুল আযহা সামনে রেখে সিরাজগঞ্জে মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে বাংলাদেশ স্কাউটস,রোভার অঞ্চলের সিনিয়র রোভারমেট ওয়ার্কশপ অনুষ্ঠিত
ঈদ বাড়তি আনন্দ,বড়লেখার ১৮ বাগানের ৪,৬৬৮ শ্রমিক পাচ্ছেন প্রায় ৪ কোটি টাকার বিশেষ ভাতা

সিরাজগঞ্জে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা চেষ্টায় এলাকাবাসীর মানববন্ধন

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জ শহরের ইলিয়ট ব্রীজের নীচে মাদক ব্যবসার প্রতিবাদ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ৮নং ওয়ার্ড বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোবারক আলী সুজন’কে উপর্যপুরিভাবে ছুরিকাঘাত করে একই এলাকার একদল সন্ত্রাসী।
এরই প্রতিবাদে সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে বৃহস্পতিবার ( ১৬ অক্টোবর ২০২৫) সকালে সাড়ে ১০টার দিকে সিরাজগঞ্জ প্রেসক্লাব চত্বরে স্থানীয় ওয়ার্ড বিএনপি ও এলাকাবাসী উদ্যোগে মানববন্ধন কর্মসুচি পালন করা হয়। পৌর ৮নং ওয়ার্ড বিএনপি আয়োজনে- ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আব্দুল মজিদের সভাপতিত্বে ঘন্টাব্যপি মানববন্ধন কর্মসুচিতে বক্তব্য রাখেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ও পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মুন্সি জাহেদ আলম।
মানববন্ধনে উপস্থিত ছিলেন এবং বক্তব্যে রাখেন, সিরাজগঞ্জ পৌর বিএনপি’র সাবেক সভাপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ভূইয়া, জেলা বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন রাজেশ, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি রেজাউল জোয়ার্দার, ৭নং পৌর ওয়ার্ড বিএনপি’র সভাপতি মোঃ হানিফ হোসাইন (বাবু), বিএনপি নেতা মোঃ তোফাজ্জল হোসেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ, ওয়ার্ড বিএনপি সাধারন সম্পাদক আনিছুর রহমান প্রমুখ। এসময় বক্তারা বলেন,মোবারক আলী সুজন একজন বিএনপি নেতা এবং স্থানীয় প্রতিবাদী যুবক। মুলত মাদক ব্যবসাকে বাঁধা প্রদান এবং মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য সুজনের উপর সন্ত্রাসী কর্মকান্ড। আমরা সুজনের উপর হামলা এবং সন্ত্রাসীদের দ্রুতার সাথে গ্রেফতার করার জোর দাবি জানাচ্ছি।
উল্লেখ্য,গত সোমবার রাতে ইলিয়ট ব্রীজের নীচে ১০-১৫ জনের একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে সুজনকে উপর্যপুরিভাবে ছুরিকাঘাত করে। এতে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে প্রথমে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল এবং পরে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা এখনও আশঙ্কাজনক।এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের হয়েছে। পুলিশ এখন পর্যন্ত এঘটনায় ২জনকে আটক করেছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০