শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
ভাঙ্গুড়ায় ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ কার্যক্রমের শুভ উদ্বোধন
সিরাজগঞ্জে সেবা মুক্ত স্কাউট গ্রুপের সেলাই মেশিন বিতরণ
রায়পুর রেল জংশনের দাবিতে জনমত গঠন ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ

সিরাজগঞ্জে এইচএসসি পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুল্লাহ আল কায়েস এর শুভেচ্ছা ও অভিনন্দন

ফটোকার্ড

মোঃ হোসেন আলী( ছোট্র) :

 সিরাজগঞ্জে এইচএসসি পরীক্ষায় কৃতি কার্য শিক্ষার্থীদের  শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল্লাহ আল কায়েস।  

বৃহস্পতিবার(১৬ অক্টোবর) বিকেলে এক শুভেচ্ছা ও অভিনন্দন বার্তায় সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল্লাহ আল কায়েস কৃতি  ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, এইচএসসি পরীক্ষায় তোমাদের অসাধারণ সাফল্যের জন্য আন্তরিক অভিনন্দন এবং অনেক অনেক শুভেচ্ছা জানাই। তোমরা যে কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে এই সাফল্য অর্জন করেছো, তা সত্যিই প্রশংসনীয় এবং সকলের জন্য অনুপ্রেরণার। 

তোমাদের এই কৃতিত্ব কেবল তোমার ব্যক্তিগত অর্জনই নয়, বরং তোমার পরিবার ও শিক্ষকের জন্যও গর্বের একটি বিষয়। তোমরা এক অন্ধকার সময়ের মধ্যেও আলো খুঁজে নেওয়ার সাহস দেখিয়েছো। একটি অবিচারপূর্ণ, বৈষম্যমূলক রাষ্ট্রব্যবস্থার মধ্যেও নিজেদের স্বপ্নকে বাঁচিয়ে রেখেছো। আজকের এই পরীক্ষাই প্রমাণ করে, দেশের তরুণ প্রজন্ম থেমে নেই — তারা প্রস্তুত পরিবর্তনের জন্য। শিক্ষা শুধু সনদ নয়, এটা অন্যায়-অবিচারের বিরুদ্ধে লড়াইয়ের শক্তি। বাংলাদেশকে একটি সমতা, ন্যায় ও গণতন্ত্রভিত্তিক রাষ্ট্রে রূপান্তর করতে হলে তোমাদেরকেই এগিয়ে আসতে হবে। তোমরাই আগামীর নেতৃত্ব।তোমাদের সাফল্য হোক একটি নতুন বাংলাদেশের প্রেরণা।

আমি বিশ্বাস করি, তোমাদের এই সাফল্যের ধারাবাহিকতা বজায় থাকবে এবং  ভবিষ্যৎ শিক্ষাজীবনেও এমন সাফল্য অব্যাহত রাখবে। আমি তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০