শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

এনায়েতপুরে বিএনপি’র ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ

ফটোকার্ড

মোঃ ইছাহাক আলী, এনায়েতপুর-চৌহালী(সিরাজগঞ্জ):
এনায়েতপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করা হয়েছে । উক্ত ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষের পক্ষে জনমত গঠনের লক্ষ্যে গণসংযোগ করা হয়েছে ।
আজ (১৭ অক্টোবর) জুমার নামাজ শেষে এনায়েতপুরে স্থল ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ভার্সিটি ঘাট থেকে শুরু করে বিভিন্ন জনবহুল স্থান, দোকান, পাড়া-মহল্লায় ও বাড়ি বাড়ি গিয়ে তারেক রহমান ঘোষিত ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়।
উক্ত কর্মসূচি বাস্তবায়নকারীদের সূত্রে জানা যায়, আগামী জাতীয় সংসদ নির্বাচনের সিরাজগঞ্জ-৫ আসনের বিএনপির এমপি মনোনয়ন প্রত্যাশী আমিরুল ইসলাম খান আলিমের নির্দেশনায় এই গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন,নং স্থল ইউনিয়নের সাবেক আহবায়ক আলহজ্ব ইমদাদুল হক, স্থল ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহবায়কও সাবেক ছাত্রনেতা মোঃ জাকির হোসেন ব্যাপারী, স্থল ইউনিয়ন বিএনপিরসাবেক যুগ্ন আহবায়ক মোঃ হাসান আলী মেম্বর, এনায়েতপুর থানা বিএনপির সাবেক সদস্য আইয়ুব আলী মেম্বর, এনায়েতপুর থানা বিএনপি সাবেক সদস্য ও স্থল ইউনিয়ন বিএনপি সাবেক যুগ্ন আহবায়ক মোঃ হারান সরকার, স্থল ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো: শহিদুল ইসলাম বকুল মেম্বর, স্থল ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আ: মান্নান সরকার, এনায়েতপুর থানা সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মো: হযরত আলী মোল্লা, বিএনপি নেতা মো: সামসুল হক, আ: কাদের, আব্দুল ওয়াদুদ, এনায়েতপুর থানা ছাত্রদলের যুগ্নআহবায়ক মোঃ হাসমত আলী হাসু প্রমূখ।।
এসময় তারা বলেন, এই ৩১ দফা রাষ্ট্র পুনর্গঠনের একটি পূর্ণাঙ্গ রূপরেখা। যেখানে থাকা স্বাস্থ্য, শিক্ষা, পরিবেশ, অর্থনীতি ও সুশাসন-সব ক্ষেত্রেই বাস্তবভিত্তিক পরিকল্পনা তুলে ধরছি প্রতিদিনই। গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার নিশ্চিতকরণ, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও আইনের শাসন প্রতিষ্ঠার মতো বিষয়গুলো জনসাধারণের মাঝে তুলে ধরে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে দেশের মানুষের সেবা করার সুযোগের আহ্বান জানান তারা।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০