সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের
ঈদুল আযহা সামনে রেখে সিরাজগঞ্জে মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে বাংলাদেশ স্কাউটস,রোভার অঞ্চলের সিনিয়র রোভারমেট ওয়ার্কশপ অনুষ্ঠিত
ঈদ বাড়তি আনন্দ,বড়লেখার ১৮ বাগানের ৪,৬৬৮ শ্রমিক পাচ্ছেন প্রায় ৪ কোটি টাকার বিশেষ ভাতা

সিরাজগঞ্জে বিএনপি’র ৩১ দফার লিফলেট বিতরণ ও ইকবাল হাসান মাহমুদ টুকুর পক্ষে ধানের শীর্ষে ভোট প্রার্থনা

মোঃ হোসেন আলী (ছোট্ট) : বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ঘোষিত “রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি” বাস্তবায়ন ও ইকবাল হাসান মাহমুদ টুকু পক্ষে ধানের শীষে ভোট প্রার্থনা লক্ষ্যে সিরাজগঞ্জ সদর উপজেলার পৌর কাঁচা বাজারে ও এলাকার আশে পাশে দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানে এলাকায় লিফলেট বিতরণ ও ধানের শীর্ষের পক্ষে ভোট প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার  (১৬ অক্টোবর ২০২৫) বিকেলে ফজলুল হক রোডে কাঁচা বাজার সাধারণ ব্যবসায়ীদের মাঝে এবং সাধারণ জনসাধারণের মাঝে বিএনপি’র ৩১ দফার লিফলেট বিতরণ ও ইকবাল হাসান মাহমুদ টুকু পক্ষে ধানের শীর্ষের ভোট প্রার্থনা ও লিফলেট বিতরণ কর্মসূচিতে নেতৃত্ব দেন সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সহ-সভাপতি ও সাবেক ছাত্রনেতা জননেতা ভিপি অমর কৃষ্ণ দাস।
এসময়ে জেলা বিএনপির সহ-সভাপতি ভিপি অমর কৃষ্ণ দাস বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, আইনের শাসন প্রতিষ্ঠা এবং জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপি’র ৩১ দফা এখন সময়ের দাবি। “দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে একটি নতুন, স্বচ্ছ ও জনগণমুখী রাষ্ট্র কাঠামো গড়ে তুলতে হলে ধানের  শীর্ষের জয় নিশ্চিত করতে হবে।” তিনি আরো বলেন, “দেশের মানুষ আজ ন্যায়ের শাসন, স্বাধীন বিচারব্যবস্থা ও প্রকৃত গণতন্ত্রের প্রত্যাশায় ঐক্যবদ্ধ হয়েছে। বিএনপি সেই জনগণের আশার প্রতীক— আর ধানের শীষই পরিবর্তনের হাতিয়ার।” এসময় স্থানীয় বাজার, দোকানপাট ও পথচারীদের হাতে লিফলেট বিতরণ করা হয়।  এবং ধানের শীষের প্রতি সমর্থন জানান। মাঠজুড়ে নেতাকর্মীদের উপস্থিতি ও স্লোগানে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো এলাকা। কর্মসূচির শেষে উপস্থিত  আসন্ন নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।কর্মসূচি শেষে প্রতিজ্ঞা ব্যক্ত করেন “যে কোনো বাধা ও ভয়ভীতি উপেক্ষা করে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে বিএনপি শেষ পর্যন্ত মাঠে থাকবে।”

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০