সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের
ঈদুল আযহা সামনে রেখে সিরাজগঞ্জে মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে বাংলাদেশ স্কাউটস,রোভার অঞ্চলের সিনিয়র রোভারমেট ওয়ার্কশপ অনুষ্ঠিত
ঈদ বাড়তি আনন্দ,বড়লেখার ১৮ বাগানের ৪,৬৬৮ শ্রমিক পাচ্ছেন প্রায় ৪ কোটি টাকার বিশেষ ভাতা

রায়গঞ্জে হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলায় নিষিদ্ধ মাদক হেরোইনসহ লিটন হোসেন (৩০) নামের এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। 

শুক্রবার বিকাল পৌঁনে পাঁচটার দিকে রায়গঞ্জ উপজেলার সলংগা থানাধীন নলকা ওভার ব্রিজের উত্তরপাশের সিরাজগঞ্জগামী মহাসড়কে অভিযানকালে ওই ব্যক্তিকে আটক করা হয়। 

গ্রেফতারকৃত লিটন হোসেন রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার মানিক চক গ্রামের মো. নজরুল ইসলামের ছেলে। 

শনিবার র‌্যাব-১২ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। 

র‌্যাব সূত্রে জানা যায়, শুক্রবার বিকাল পৌঁনে পাঁচটার দিকে রায়গঞ্জ উপজেলার সলংগা থানাধীন নলকা ওভার ব্রিজের উত্তরপাশের সিরাজগঞ্জগামী মহাসড়কে অভিযানকালে ৩১১ গ্রাম নিষিদ্ধ মাদক হেরোইনসহ লিটন হোসেন নামের এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও নগদ একহাজার ১১০ টাকা জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত লিটন হোসেন দীর্ঘদিন যাবৎ সিরাজগঞ্জ শহর ও আশপাশের এলাকায় হেরোইন ক্রয়-বিক্রয়ের বিষয়টি স্বীকার করেন। 

র‌্যাব-১২-এর কোম্পানি কমান্ডার দীপংকর ঘোষ নিষিদ্ধ হেরোইন সহ এক মাদক কারবারিকে আটকের বিষিয়টি
নিশ্চিত করেছেন। 

তিনি জানান, আটককৃত আসামির বিরুদ্ধে সলংগা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০