শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রায়পুর রেল জংশনের দাবিতে জনমত গঠন ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল

যে নেতা নিজের স্বার্থ ভুলে জনগণের স্বার্থের কথা ভাবে,সেই প্রকৃত নেতা- বিএনপি নেতা এস এম রঞ্জু 

ফটোকার্ড

মোঃ রাকিবুল ইসলাম রাকিব :

সিরাজগঞ্জ জেলা বিএনপি উপদেষ্টা এস এম রঞ্জু  বলেছেন- যে নেতা নিজের স্বার্থ ভুলে জনগণের স্বার্থের কথা ভাবে, সেই প্রকৃত নেতা।

গত ১৭ বছর যারা আন্দোলন সংগ্রাম করে দলের একনিষ্ঠ কর্মী হিসেবে নিজেকে পরীক্ষিত করেছেন,দল তাদেরকে সর্বোচ্চ মূল্যায়ন করবে। কারণ তারা দলের সম্পদ। বিগত দিনে দলকে ভাঙার জন্য অনেক চেষ্টা হয়েছে। বিএনপি নেতাকর্মীদের হামলা মামলা,জুলুম নির্যাতন নিপীড়ন করা হয়েছে সেই সময়ে আমরা বিএনপিকে ভূলে যাই নাই।আমাদেরকে ঘর ছাড়া, বাড়ী ছাড়া করা হয়েছে,পুলিশের হাত থেকে বাঁচার জন্য জোড় জঙ্গলে এমনি কঠিন শীতেও ধানের ক্ষেতে রাত কাটাতে হয়েছে। তার পরেও তৃণমূলের সঙ্গে সরাসরি কথা বলে আমরা নেতৃত্ব দিয়েছি। নানা ঝড় ধাপটার মধ্যেও নেতাকর্মীরা  ঠিক ছিলেন বিধায় দল ঠিক ছিল, দল শক্তিশালী হয়েছে। এক কথায়-তৃণমূলের নেতাকর্মীরাই বিএনপির চালিকাশক্তি।

সোমবার (২০ অক্টোবর) সকালে দৈনিক সিরাজগঞ্জ সংবাদ প্রতিনিধির সাথে একান্ত আলাপচারিতায় এসব কথা বলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা এসএম রঞ্জু। 

বহুলী ইউনিয়নের এই কৃতিসন্তান আরো বলেন, নেতৃত্বের শক্তি আসে সততা, ত্যাগ আর জনগণের ভালোবাসা থেকে।

‎‎সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়ন রাজনীতি দীর্ঘদিন ধরে পুরনো ধ্যান-ধারণা, ব্যক্তিস্বার্থ ও বিভক্তির শৃঙ্খলে আবদ্ধ। ‎এই বাস্তবতায় নতুন প্রজন্মের অংশগ্রহণ শুধু প্রয়োজন নয়,অপরিহার্য ছিল। তৃণমূলের ত্যাগী নেতাকর্মীরা যেন এই দিনটার আশায় ছিল। 

এ সময় বিএনপি নেতা এসএম রঞ্জু’র সঙ্গে থাকা এক তৃণমুল কর্মী জানান- বহুলীতে ‎স্থানীয় রাজনীতিতে বিভক্তি ও গোষ্ঠীচিন্তা আমাদের কিছুটা থামিয়ে রেখেছিল। এই অবস্থায় এস এম রঞ্জু ভাই যেমন আদর্শিক, তেমনি কর্মী প্রাণ নেতৃত্বের প্রতীক হয়ে উঠলেন। তিনি বিশ্বাস করেন, নৈতিক রাজনীতি মানেই জনগণের কাছে দায়বদ্ধ থাকা,  শুধু দলে নয়; দেশের প্রতি অঙ্গীকারবদ্ধ থাকা। দলীয় অভ্যন্তরীণ বিভক্তি পেরিয়ে তিনি হয়ে উঠেছেন ঐক্যের সেতুবন্ধন, যেখানে তরুণেরা দেখছে নতুন আশা, জনগণ দেখছে এক নির্মোহ নেতৃত্বের মুখ।

এই তৃণমূলের কর্মী আরো বলেন, ‎দেখুন তরুণ নেতৃত্ব মানে শুধু বয়স নয়-এটি মানে উদ্যম, উদ্ভাবন, আদর্শে অটল থাকা এবং পরিবর্তনের শক্তি।‎‎ মনে রাখবেন- তরুণরা সমাজের সবচেয়ে বড় শক্তি। তারা ডিজিটাল, তথ্যনির্ভর ও বাস্তবমুখী রাজনীতি বোঝে। তারা সংঘাত নয়, সমাধানমুখী রাজনীতি চায়। ‎এস এম রঞ্জু সেই পরিবর্তনের প্রতীক।

‎‎তিনি রাজনীতিকে দেখেন উন্নয়ন ও নৈতিকতার সমন্বয়ে— যেখানে জনগণের সম্মান, তরুণদের কর্মসংস্থান,  শিক্ষার সুযোগই হবে রাজনীতির কেন্দ্রবিন্দু এবং ইনসাফ ভিত্তিক সমাজ, মাদক মুক্ত বহুলী ইউনিয়ন। 

‎‎যার ফলশ্রুতিতে আজ জনগণের আস্থা, তরুণদের আশা বহুলী ইউনিয়ন প্রতিটি হৃদয়ে আজ একটাই নাম উচ্চারিত হয় এস এম রঞ্জু।‎‎ তিনি শুধু নেতা নন, তিনি এক নতুন অনুপ্রেরণা,একটি স্বপ্নের নাম, যেখানে রাজনীতি মানে জনসেবা,‎আর নেতৃত্ব মানে নৈতিক সাহস।

আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র কাঠামো গঠনে যে ৩১ দফা ঘোষনা করেছেন। তার এই ৩১ দফা সফল করতে দল ও দেশের স্বার্থে এসএম রঞ্জুদের মত নেতা এখন সবখানেই অপরিহার্য হয়ে পড়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০