শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

সিরাজগঞ্জে জাতীয় সংসদ নির্বাচন ও সাংগঠনিক বিষয়ে জেলা কৃষক দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ফটোকার্ড

শেখ মোঃ এনামুল হক, সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে জেলার সকল উপজেলা -থানা ও পৌর কৃষক দলের নেতৃবৃন্দের সাথে আগামী জাতীয় সংসদ নির্বাচন ও সাংগঠনিক বিষয় নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ অক্টোবর) সকাল ১১ টায় ইবি রোডস্থ জেলা বিএনপি কার্যালয়ে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও জেলা কৃষক দলের আহ্বায়ক আলহাজ্ব মোঃ মতিয়ার রহমান আকন্দ।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।

বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-দফতর সম্পাদক সাংবাদিক শেখ মোঃ এনামুল হক, জেলা কৃষক দলের সদস্য সচিব টিএম শাহাদত হোসেন ঠান্ডু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুসুম নেওয়াজ তুহিন, সদর উপজেলা কৃষক দলের সভাপতি নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহরিয়ার হোসাইন সবুজ, পৌর কৃষক দলের সভাপতি রেজাউল ইসলাম, সাধারণ সম্পাদক জনি,এনায়েতপুর থানা কৃষক দলের সাধারণ সম্পাদক সাংবাদিক মুক্তার হোসেন প্রমুখ।
পরিচালনা করেন, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল হোসেন ভূইয়া রোকন।

এসময় সিরাজগঞ্জ জেলা কৃষক দল ও ১৮ টি ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০