সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের
ঈদুল আযহা সামনে রেখে সিরাজগঞ্জে মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে বাংলাদেশ স্কাউটস,রোভার অঞ্চলের সিনিয়র রোভারমেট ওয়ার্কশপ অনুষ্ঠিত
ঈদ বাড়তি আনন্দ,বড়লেখার ১৮ বাগানের ৪,৬৬৮ শ্রমিক পাচ্ছেন প্রায় ৪ কোটি টাকার বিশেষ ভাতা

সিরাজগঞ্জে নব্বইয়ের স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনের বীর সেনানী এরশাদুর রহমান নীরু কে দেখতে গেলেন বিএনপি নেতা সাইদুর রহমান বাচ্চু

নিজস্ব প্রতিবেদক : ৯০’র স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনের রাজপথ কাঁপানো অকুতোভয় বীর সৈনিক,কেন্দ্রীয় যুবদলের সাবেক সহসাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ),সিরাজগঞ্জ জেলা যুবদলের সাবেক সভাপতি ও আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার স্নেহধন্য এরশাদুর রহমান নিরু ভাই ব্রেইন স্টোক করে দীর্ঘ সময় ধরে অসুস্থ হয়ে ঘরবন্দী রয়েছেন।
বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু তাকে দেখতে যান ও তার সার্বিক খোঁজখবর নেওয়াসহ তার পরিবারের সদস্যদের সাথে কুশলাদি বিনিময় করেন।

আজ সোমবার (২০অক্টোবর) বিকেলে সিরাজগঞ্জ শহরস্থ মোক্তারপাড়া বাসভবনে দীর্ঘ রাজনৈতিক জীবনের সহকর্মী সাইদুর রহমান বাচ্চুকে কাছে পেয়ে এরশাদুর রহমান নিরু আবেগাপ্লুত হয়ে পড়েন ও তাকে বুকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙ্গে পড়েন। তিনি তার রাজনৈতিক জীবনের সকল সহকর্মীর কাছে দোয়া কামনা করেছেন।
এসময় জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ,স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন রাজেশ,তথ্য ও গবেষণা বিষয়ক সহসম্পাদক সাংবাদিক এম দুলাল উদ্দিন আহমেদ,জেলা বিএনপির ছাত্র বিষয়ক সহসম্পাদক ও জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসাইন সবুজ,জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক মনিরুজ্জামান বাবু,জেলা জিয়া সাইবার ফোর্সের আহ্বায়ক বাবু,জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্নআহ্বায়ক আহসান হাবীব উজ্জল,সদর উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক শাহরিয়ার হোসাইন সবুজ, জেলা ছাত্রদলের ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ শাহাদাত হোসেন প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
এছাড়াও সংশ্লিষ্ট ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইকবাল হোসেন খান চৌধুরী বাবলু,সাধারণ সম্পাদক রুবেল হোসেন,বিএনপি নেতা সাজেদুল ইসলাম খান চৌধুরী ইমন,জেলা ক্রীড়া সংস্থা’র আহ্বায়ক কমিটির সদস্য আজিম,ও সাবেক ছাত্রনেতা রাজু উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০