শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রায়পুর রেল জংশনের দাবিতে জনমত গঠন ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল

সরকার শিক্ষকদের দাবীর যৌক্তিকতা বিবেচনা করে দাবী মেনে নিয়েছেন শালুয়াভিটা দাখিল মাদ্রাসায় ম্যানেজিং কমিটির সভাপতি এস.এম ফেরদৌস হাসান

ফটোকার্ড

মোঃ হোসেন আলী (ছোট্ট) : সিরাজগঞ্জে শালুয়াভিটা দাখিল মাদ্রাসায় শিক্ষকদের এমপিও ভুক্ত শিক্ষকদের নায্য  দাবী আদায়ে সফল হয়ে পর্যায়ক্রমে ২ ধাঁপে মূল বেতনের ১৫% বাড়ী ভাড়ার প্রজ্ঞাপন জারি করায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ( ২২ অক্টোবর ২০২৫) সকাল ১০ টায় সিরাজগঞ্জ সদর উপজেলার শালুয়াভিটা দাখিল মাদ্রাসায়, মাদ্রাসার টিচার্স হলরুমে, এবং শালুয়াভিটা দাখিল মাদ্রাসার আয়োজনে শিক্ষকদের পর্যায়ক্রমে ২ ধাঁপে মূল বেতনের ১৫% বাড়ী ভাড়ার প্রজ্ঞাপন জারি করায় আলোচনা সভা ও মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শালুয়াভিটা দাখিল মাদ্রাসায় সদস্য সচিব ও মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মোঃ আব্দুল মালেক (জাকির)।
আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি ও সিরাজগঞ্জ টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক এটিএন বাংলা ও এটিএন নিউজ এঁর জেলা প্রতিনিধি ও অনুষ্ঠানের প্রধান অতিথি এস. এম ফেরদৌস হাসান।  
অনুষ্ঠানের প্রধান অতিথি ম্যানেজিং কমিটির সভাপতি এস.এম ফেরদৌস হাসান বলেন, সরকার শিক্ষকদের দাবীর যৌক্তিকতা বিবেচনা করে দাবী মেনে নিয়েছে এমপিও ভুক্ত শিক্ষকদের নায্য এ দাবী দীর্ঘ দিনের। তাঁদের এ দাবী আদায়ে অতীতে বহু কর্মসূচি পালন করেছেন কিন্তু তাঁদের এ যৌক্তিক দাবী বিগত কোন সরকারই মেনে নেয়নি। বরং আন্দোলন সংগ্রাম করতে যেয়ে শিক্ষকদের হয়রানী ও নির্যাতনের শিকার হতে হয়েছে। এমনকি সম্প্রতি ৮দিনের আন্দোলনেও অনেক শিক্ষককে নির্যাতন ও গ্রেফতারও করা হয়েছে । তবুও তাঁরা হাল না ছাড়ায় বিভিন্ন রাজনৈতিক দল, বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনে নের্তত্বদানকারী সমন্বয়ক, পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নের্তৃবৃন্দ একাত্বতা ঘোষণা করায় অবশেষে সরকার শিক্ষকদের দাবীর যৌক্তিকতা বিবেচনা করে দাবী মেনে নিতে বাধ্য হয়েছেন। তিনি আরো বলেন,
আন্দোলনের কারণে কিছুটা পাঠদান ব্যহত হওয়ায় তা পুশিয়ে নিতে অতিরিক্ত ক্লাস নেয়া সহ আগামীতে অনুষ্ঠিত্য ৫ম শ্রেণীর বৃত্তি ও দাখিল পরীক্ষায় শিক্ষার্থীদের ভাল ফলাফলের জন্য শিক্ষকদেরও শিক্ষাদানের প্রতি মনোযোগী হবার আহ্বান জানান। এবারের আন্দোলন সফল হওয়ায় জুলাই গণঅভূত্থানের মধ্য দিয়ে বাংলাদেশে আন্দোলনের পরিবেশ তৈরী জন্য যারা শহীদ হয়েছেন বিভিন্ন ভাবে ভূমিকা রেখেছেন এবং সম্প্রতি শিক্ষকদের আন্দোলনে যেসব শিক্ষক সশরীরে অংশ গ্রহণ করেছেন শিক্ষকদের পক্ষ থেকে তাঁদের প্রতিও বিশেষ কৃজ্ঞতা এবং সরকারকে ধন্যবাদ  জানানো হয়।  এসময়ে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শালুয়াভিটা দাখিল মাদ্রাসায়  সদস্য মোঃ জাহাঙ্গীর আলম ও শাহ আলম সহ মাদ্রাসার সকল শিক্ষক ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা  শেষে মোনাজাতে বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনে শহীদদের আত্নার মাগফিরাত এবং বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলন ও শিক্ষকদের আন্দোলনে যারা আহত হয়েছেন তাদের আশু রোগ মুক্তি কামনা সহ দেশ ও জাতীর কল্যাণে দোয়া করেন, শালুয়াভিটা দাখিল মাদ্রাসার সহকারী সুপারিনটেডেন্ট মওলানা মোঃ আবু রায়হান।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০