শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

বন্ধুত্বের টানে নাটোরের রাজমিস্ত্রীর বাড়িতে মার্কিন নাগরিক

ফটোকার্ড

নাটোর প্রতিনিধি :

সামাজিক যোগাযোগমাধ্যমে গড়ে ওঠা বন্ধুত্বের টানে যুক্তরাষ্ট্র থেকে নাটোরে এক রাজমিস্ত্রীর বাড়িতে ছুটে এসেছেন মার্কিন নাগরিক তেরি পারসন। যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের ব্যবসায়ী তেরি পারসন বর্তমানে নাটোরের গুরুদাসপুর উপজেলার চর বালশা গ্রামে তার বন্ধু সেতু মোল্লার বাড়িতে অবস্থান করছেন।

মঙ্গলবার (২১ অক্টোবর) ভোরে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তেরি পারসন। বিমানবন্দর থেকেই তাকে নিজের বাড়িতে নিয়ে আসেন বন্ধু সেতু মোল্লা। 

পেশায় ভ্যানচালক ও রাজমিস্ত্রী সেতু মোল্লা অবসরে নিজের ফেসবুক পেজে ভিডিও তৈরি করেন। প্রায় ২৫ দিন আগে তার এক ভিডিওতে লাইক দেন তেরি পারসন। সেখান থেকেই শুরু হয় তাদের কথোপকথন ও বন্ধুত্ব। মার্কিন বন্ধুর আগমনে সেই অনলাইন সম্পর্কই এবার বাস্তব হয়ে উঠেছে। 

সেতু মোল্লা বলেন, কাজের ফাঁকে আমি ফেসবুক ভিডিও বানাই। আমার একটি ভিডিও দেখে আমেরিকার তেরি পারসন আমার সঙ্গে যোগাযোগ করে। আমরা প্রায় ২০-২৫ দিন কথা বলি। আমারও যেমন তাকে ভালো লাগে সেও আমাকে ভাই হিসেবে মেনে নেয়। পরে আমি তাকে আমন্ত্রণ জানালে গতকাল তিনি বাংলাদেশে আসেন। 

বন্ধুর সঙ্গে দেখা করতে ১৫ দিনের ছুটি নিয়ে বাংলাদেশে এসেছেন তেরি পারসন। সঙ্গে এনেছেন দুই ভরি স্বর্ণের চেইন, শিশুদের জন্য খেলনা ও নানা উপহার। গ্রামের মানুষ ও শিশুদের সঙ্গে ইতোমধ্যেই তার বেশ সখ্যতা গড়ে উঠেছে। বাংলাদেশে এসে স্থানীয় খাবার, বিশেষ করে মুরগির মাংস ও চা তার খুব পছন্দ হয়েছে। সেতু মোল্লা তার ব্যাটারিচালিত অটোরিকশায় বিদেশি বন্ধুকে গ্রাম ঘুরিয়ে দেখাচ্ছেন।

তেরি পারসন বলেন, বাংলাদেশে এসে বুঝেছি, সরল মানুষ কতটা হৃদয়বান হতে পারে। এখানকার মানুষ যেমন- অতিথিপরায়ণ, তেমনি আন্তরিক। আমেরিকায় জীবন বিলাসী ও ব্যয়বহুল। কিন্তু এখানে মানুষ খুব সাধারণভাবে বাঁচে, আর সেটাই অসাধারণ। আমি আবারও ৬ মাস পর বাংলাদেশে আসব এবং আমার বন্ধুদের বলব, বাংলাদেশে এসে ঘুরে যেতে। বাংলাদেশ সত্যিই চমৎকার দেশ।

আরও ১১ দিন বাংলাদেশে থাকবেন তেরি পারসন। এ সময় তিনি গ্রামীণ জীবনধারা ও এখানকার মানুষের সহজ-সরল জীবনযাপন কাছ থেকে উপভোগ করতে চান। বন্ধুত্বের টানে গড়ে ওঠা এই সম্পর্ক শুধু দুই বন্ধুর নয়, দুই দেশের মানুষের হৃদয়ের বন্ধনের এক সুন্দর দৃষ্টান্ত হয়ে উঠেছে। 

খুবজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম বলেন, বন্ধুত্বের টানে আমাদের চর বালশা গ্রামের সেতু মোল্লার বাড়িতে একজন মার্কিন নাগরিক এসেছে। আমাদের এলাকা ঘুরে তিনি চলনবিলের বেশ প্রশংসা করেছেন। একজন মানুষের আরেকজন মানুষের প্রতি কতটুকু ভালোবাসা ও বন্ধুত্ব সৃষ্টি হলে সুদূর আমেরিকা থেকে বাংলাদেশে আসতে পারে, এই মার্কিন নাগরিক তার উজ্জ্বল দৃষ্টান্ত।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০