শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

সিরাজগঞ্জে ১২ মাসই পানি বন্দি একডালা গ্রামের মানুষ,চরম দুর্ভোগে জনজীবন বিপর্যস্ত

ফটোকার্ড

ছাম্মি আহামেদ আজমীর :
সিরাজগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের একডালা গ্রামের মানুষ বছরের পর বছর চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন। অবহেলা আর অনিয়মের কারণে রাস্তা ও ড্রেনেজ ব্যবস্থার করুণ দশায় বছরের ১২ মাসই এলাকাটি পানিতে ডুবে থাকে। ফলে জনজীবন ও যোগাযোগ ব্যবস্থা হয়ে পড়েছে চরমভাবে বিপর্যস্ত।
সরেজমিনে দেখা গেছে,খুশি সড়ক মধ্যেপাড়া থেকে নাইয়াপাড়া হয়ে কাজীপুর নৌকাঘাট পর্যন্ত প্রায় পুরো এলাকাই স্থায়ী জলাবদ্ধতার কবলে। ঘরের সামনে,রাস্তাঘাটে এবং বাড়ির পাশে নোংরা পানি জমে থাকে মাসের পর মাস। বৃষ্টির মৌসুমে এ চিত্র আরও ভয়াবহ হয়ে ওঠে। অল্প বৃষ্টি হলেই ড্রেন উপচে রাস্তায় পানি জমে,চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ে। স্থানীয়রা জানান, ড্রেনগুলোর গভীরতা অপ্রতুল ও রক্ষণাবেক্ষণ নেই বললেই চলে। অনেক জায়গায় ড্রেন ভরাট হয়ে গেছে,কোথাও আবার ভেঙে পড়েছে। নিয়মিত পরিষ্কার না করায় বর্জ্য জমে পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে যায়। এতে রাস্তাগুলো কাঁদা,দুর্গন্ধ ও ময়লায় ভরে থাকে।

মো: হাসান আলী ও আব্দুস সালাম বলেন,“আমরা যেনো সারাবছর পানির ওপরই বাস করি। সামান্য বৃষ্টিতেই ঘর থেকে বের হওয়া দুঃসাধ্য হয়ে যায়। রিকশা বা মোটরসাইকেল চলে না,অসুস্থ কেউ পড়লে অ্যাম্বুলেন্স পর্যন্ত ঢুকতে পারে না। পৌরসভায় জানালেও কেউ আসে না। আমাদের এলাকাবাসীর দাবি,ড্রেনেজ ব্যবস্থা সংস্কার,রাস্তাগুলো উঁচু করে পুন-র্নির্মাণ এবং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করাই এখন সময়ের দাবি।

এবিষয়ে সিরাজগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী নুরনবী সরকার বলেন,পৌরসভার বিভিন্ন উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ কাজ চলমান রয়েছে। এলাকাবাসী লিখিতভাবে আবেদন করলে প্রয়োজনীয় ব্যবস্থা দ্রুত নেওয়া হবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০