সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের
ঈদুল আযহা সামনে রেখে সিরাজগঞ্জে মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে বাংলাদেশ স্কাউটস,রোভার অঞ্চলের সিনিয়র রোভারমেট ওয়ার্কশপ অনুষ্ঠিত
ঈদ বাড়তি আনন্দ,বড়লেখার ১৮ বাগানের ৪,৬৬৮ শ্রমিক পাচ্ছেন প্রায় ৪ কোটি টাকার বিশেষ ভাতা

সিরাজগঞ্জে বর্নাঢ্য আয়োজনে দৈনিক শ্যামল বাংলা পত্রিকার তৃতীয় বর্ষপুর্তি পালন

মোঃ  হোসেন আলী (ছোট্ট) : বর্নাঢঢ আয়োজনের মধ্যে দিয়ে সিরাজগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক শ্যামল বাংলা পত্রিকার চতুর্থ বর্ষে পদার্পন উপলক্ষে আলোচনা সভা, সংবর্ধনা অনুষ্ঠান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয়েছে।
শনিবার (২৫ অক্টোবর) সকাল ১১টায়  পৌর শহরের সিরাজগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সের উৎসব কমিউনিটি সেন্টারে  সিরাজগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক শ্যামল বাংলা পত্রিকার পরিবারের আয়োজনে ৩য় বর্ষ পুর্তি উৎসব অনুষ্ঠিত হয়। শুরুতে মঙ্গল প্রদীপ প্রজ্জলনের মধ্যে দিয়ে গানের তালে তালে মঙ্গল দ্বীপ জ্বেলে অন্ধকারে দুচোখ আলোয় ভরো প্রভু,তবু যারা বিশ্বাস করে না তুমি আছো তাদের মার্জনা করো প্রভু নৃত্য পরিবেশন করে নাট্য নিকেতন শিল্পীবৃন্দ। আলোচনা সভা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ হারুন অর রশিদ খান হাসান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শেখ মো: এনামুল হক। সভার প্রথম পর্বে সাংগঠনিক কর্মকান্ডে বিশেষ অবদানের জন্য সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ড্রাষ্ট্রির প্রেসিডেন্ট এবং সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু কে সম্মাননা স্মারক প্রদান করা হয়। সম্মাননা স্মারক তুলে দেন সিরাজগঞ্জ টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি চ্যানেল আই এর স্টার্ফ রিপোর্টার ফেরদৌস রবিন।
দ্বিতীয় পর্বে আলোচনা সভায় এসময়ে উপস্থিত ছিলেন
সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ -সভাপতি ও জেলা ড্যাবের সভাপতি ডা: এম এ লতিফ,সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তাফা জামান,সদস্য আসলাম উদ্দিন,সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্না,সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি হেলাল আহমেদ,সাবেক সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম সান্টু,সিরাজগঞ্জ টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক সাংবাদিক ফেরদৌস হাসান, সিরাজগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রোটারিয়ান নরেশ চন্দ্র ভৌমিক,আল আরাফা গ্রুপের চেয়ারম্যান আলহাজ¦ উজ্জ্বল হোসেন। এছাড়াও আরো উপস্থিত থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা বাসদের আহবায়ক কমরেড নব কুমার কর্মকার,পত্রিকার বার্তা সম্পাদক আশরাফুল ইসলাম,এখন টিভির স্টাফ রিপোর্টার রিফাত রহমান,স্বাগত বক্তব্য রাখেন দৈনিক শ্যামল বাংলা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক দিলীপ গৌর। এসময় সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য চ্যানেল ২৪ এর সিনিয়র স্টাফ রিপোর্টার হীরক গুণ,সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য হাজী আব্দুস সাত্তার,পৃষ্ঠপোষকতার জন্য আশফাক ফারদিন আঈমান রহমতুল্লা কে সম্মাননা দেওয়া হয়। এছাড়া পত্রিকাটির বর্ষসেরা প্রতিবেদকের সম্মাননা দেওয়া হয় স্টাফ রিপোর্টার সাইদুল ইসলাম আবিরকে। অনুষ্ঠানে পত্রিকার সকল প্রনিধি ও স্টাফ কে দেওয়া হয় শুভেচ্ছা স্মারক। এসময় বক্তরা দৈনিক শ্যামল বাংলা পত্রিকার নানা দিক তুলে ধরে বক্তব্য রাখেন এবং সার্বিক সহযোগীতার আশ্বাষের পাশাপাশি উত্তর উত্তর সফলতা কামনা করেন। অনুষ্ঠানে আলোচনা পর্বের শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শ্যামল বাংলা পত্রিকার মাফস্বল সম্পাদক সুদেব অধিকারী,স্টাফ রিপোর্টার বেলাল সবুজ এবং জুনিয়র স্টাফ রিপোর্টার সাগর খান। নৃত্য পরিবেশণ করে নাট্য নিকেতনের নৃত্য শিল্পীরা। কেককর্তন শেষে হয় শুভেচ্ছা বিনিময় ও মধ্যাহৃ ভোজ। ২০২২ সালের ২৫ অক্টোবর মুক্তিযুদ্ধের চেতনায় দেশপ্রেম এই শ্লোগানকে সামনে রেখে যাত্রা শুরু হয় দৈনিক শ্যামল বাংলা পত্রিকার।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০